আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বাংলাদেশকে শুভেচ্ছা জানাল লা লিগা ও বার্সেলোনা

বাংলাদেশকে শুভেচ্ছা জানাল লা লিগা ও বার্সেলোনা

আজ ২৬ মার্চ। বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস। গৌরবময় এই দিনটি সারা বাংলাদেশে যথাযথ মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। মহান এই দিনে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগ ‘লা লিগা’। শুভেচ্ছ জানিয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের বার্সেলোনা।

বিশ্বব্যাপী জনপ্রিয় স্প্যানিশ এই লিগ কর্তৃপক্ষ নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশের পতাকা পোস্ট করে তাতে ক্যাপশন লিখেছে, ‘লা লিগার তরফ থেকে সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।’

বাংলাদেশের ফুটবল প্রেমিদের মধ্যে লা লিগার সমর্থন ব্যাপক। বিশেষ করে বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি ক্লাব বার্সেলোনার হয়ে খেলেন। আর্জেন্টাইন এই সুপারস্টারের অগুনিত ভক্ত রয়েছে বাংলাদেশে। এছাড়া পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়নো রোনালদোও এক সময় রিয়াল মাদ্রিদে খেলতেন।

চলতি মাসেই নেপালের অনুষ্ঠিত সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়ন্সশিপ শুরু হওয়ার আগেও বাংলাদেশ নারী ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল লা লিগা।

এদিকে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে বার্সেলোনা। বাংলাদেশের পতাকা আঁকা একটি ছবির সঙ্গে মেসি, লুইস সুয়ারেজ ও ফিলিপে কুতিনহোদের উল্লাস করতে দেখা যায়। ছবিতে লেকা রয়েছে, আমাদের সকল বাংলাদেশি সমর্থকদের প্রতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত