আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

জাদুকরী মেসি, রহস্যময় মেসির বার্সা

জাদুকরী মেসি, রহস্যময় মেসির বার্সা

চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে ১১ এপ্রিল ম্যানইউয়ের মুখোমুখি হবে বার্সা। লিগে কাতালানদের একচেটিয়া রাজত্ব। মেসিকে তাই বিশ্রাম দেওয়ার এটাই সেরা সময় বলে উল্লেখ করেন বার্সা কোচ ভালভার্দে। কিন্তু মেসি পুরোপুরি বিশ্রাম পেলেন না। দলের বিপদে মাঠে নামতে হলো তাকে। প্রমাণ দিতে হলো মেসি এবং মেসির বার্সা অলৌকিক, জাদুকরী এবং রহস্যঘেরা এক দল।

ম্যাচের ১২ ও ১৬ মিনিটে ভিয়ারিয়ালের জালে বল জড়ান বার্সার দুই ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুতিনহো এবং ম্যালকম। প্রথম গোলটিও ম্যালকমের বানিয়ে নেওয়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বার্সার শুরুর একাদশে নেমেই গোল করলেন তরুণ ব্রাজিলিয়ান ম্যালকম। আর কুতিনহো ১৭ ম্যাচের গোল খরা কাটালেন এ ম্যাচে।

এরপরই অচেনা দলে পরিণত হয় বার্সা। পায়ে কম বল রেখেও দুর্দান্ত ঘুরে দাঁড়ায় ভিয়ারিয়াল। ঘরের মাঠে ২৩ এবং ৫০ মিনিটে গোল করে সমতায় ফেরে তারা। এরপর ৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। তার দুই মিনিট বাদেই আবার গোল খেয়ে বসে বার্সা। পরে ৮০ মিনিটের মাথায় মেসিদের অবাক করে চতুর্থ গোল ভিয়ারিয়ালের। তারা ৪-২ গোলে এগিয়ে। জয়েরও খুব কাছাকাছি।

এমন সময় জাদুকর রূপে আর্বিভাব মেসির। ম্যাচের ৯০ মিনিটে ফ্রি কিক পেয়ে যায় বার্সা। বক্সের বাইরের বিপদজ্জনক ওই জায়গা থেকে দুর্দান্ত ফ্রি কিক নিয়ে গোল ব্যবধান কমান মেসি। এ নিয়ে পরপর তিন ম্যাচে ফ্রি কিক থেকে গোল করলেন বার্সা জুদকর মেসি। বার্সা তখনও ৪-৩ গোলে পিছিয়ে। এরপর অতিরিক্ত সময়ে গোল করেন লুইস সুয়ারেজ। তার ৯৪ মিনিটের গোলে হারের লজ্জা এড়ায় বার্সা।

কর্নার থেকে পাওয়া বল ভিয়ারিয়াল নিরাপদ করতে পারেনি। পরে সুয়ারেজ তা থেকে গোল করেন। এ নিয়ে বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে বার্সার দায়িত্ব নিয়ে তৃতীয়বারের মতো দলের চার বা অধিক গোল হজম করতে দেখল। এরআগে চলতি মৌসুমে রিয়াল বেটিসের বিপক্ষে চার গোল খায় বার্সা। আর গেল মৌসুমে লেভান্তের বিপক্ষে পাঁচ গোল হজম করে ভালভার্দের দল।

শেয়ার করুন

পাঠকের মতামত