আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা, নতুন চমক রাহি

বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা, নতুন চমক রাহি

আবু জায়েদ রাহি - ছবি : সংগ্রহ

বিশ্বকাপের ১২তম আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দুপুরের দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এবং আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

দলে আগে থেকেই ১৩ ক্রিকেটার নির্বাচকদের চোখে ছিল। দ্বিধা ছিল দুই-তিনটি জয়াগা নিয়ে। সেটিও বিসিবি ভালোভাবেই পূরণ করে দিয়েছে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ ক্রিকেটারের সাথে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য বাড়তি দু’টি নাম যোগ ১৭ সদস্যের দলও ঘোষণা করা হয়।

পেস আক্রমণে মাশরাফি, রুবেল. মোস্তাফিজ, সাইফউদ্দিনের থাকাটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই নিশ্চিত করেছিলেন। দ্বিধায় ছিলেন ৫ম পেসারকে নিয়ে। যদিও উঠে এসেছিল তাসকিন আহমেদ ও শফিউল ইসলামের নাম; কিন্তু সব দ্বিধা দূর করে, সে জায়গায় বিসিবি রাখলেন বড় ধরনের চমক।

শফিউল-তাসকিন কাউকেই রাখা হয়নি; বরং সেখানে যোগ করা হয়েছে, অডিআইতে এখনো অভিষেক না হওয়া বিপিএলে আলো ছড়ানো আবু জায়েদ রাহিকে। আয়ারল্যান্ড সফরে এই ক্রিকেটারের অভিষেক হতে পারে। এবং ইংলিশ কন্ডিশনের জন্য নিজেকে কিছুটা তৈরি করার সুযোগ রয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ দলে রাহির নামটাই সবচেয়ে বড় চমক।

বাংলাদেশেরে বিশ্বকাপ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন. মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন। মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসাইন, আবু জায়েদ রাহি।

ত্রিদেশীয় সিরেজের জন্য বাংলাদেশেরে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন। মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসাইন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি, নাঈম হাসান।

বাংলাদেশের বিশ্বকাপ দল : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকটেরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধনিায়ক), রুবলে হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।
আয়ারল্যান্ড সিরিজ বাড়তি দুজন : ইয়াসির আলী, নাঈম হাসান।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত