আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

বিশ্বকাপের ফটোসেশনে ছিলেন না সাকিব, অসন্তুষ্ট বোর্ড সভাপতি

বিশ্বকাপের ফটোসেশনে ছিলেন না সাকিব, অসন্তুষ্ট বোর্ড সভাপতি

বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন হয়েছে। সে উপলক্ষ্যে ফটোসেশন করেছে বিশ্বকাপ স্কোয়াডের সদস্যরা। তবে সেখানে ছিলেন না দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান। সাকিব না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

আগেই জানা গিয়েছিল, বিশ্বকাপ জার্সির উন্মোচন হবে সোমবার। তার আগে দুপুরে সংবাদ সম্মেলন করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আয়ারল্যান্ড সফরের আগে সংবাদ সম্মেলন হলেও আলোচনা হয় মূলত বিশ্বকাপের বিষয় নিয়েই।

সংবাদ সম্মেলন শেষে খেলোয়াড়দের নিয়ে বসেছেন বোর্ড প্রধান। তারপর সবাইকে নিয়ে মধ্যাহ্ণভোজে বসেন তিনি। ফলে ফটোসেশন শুরু হতে হতে বিকেল চারটা। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি পরেই ফটোসেশন বলেই এত কৌতুহল ছিল।

ফটোসেশনে কৌতুহল তো মিটল, কিন্তু জন্ম নিল নতুন এক প্রশ্ন! ফটোসেশনে বিশ্বকাপ দলের অন্যসব সদস্য থাকলেও ছিলেন না সাকিব। বিশ্বকাপে যিনি বাংলাদেশের অন্যতম প্রাণভোমরা। অথচ আইপিএলল শেষে গতকালই দেশে ফিরেছেন তিনি।

স্বভাবতই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। আজ দলের অনুশীলণেও ছিলেন তিনি। কিন্তু তারপরই কাউকে কিছু না জানিয়ে চলে যান এই অল রাউন্ডার। এমতন অনুষ্ঠানে কেন নেই সাকিব- এই প্রশ্নের জবাবে অনেকটা অসন্তোষের স্বরে বোর্ড সভাপতি বলেছেন, “দুঃখজনক। আর কি বলব। এটা দলের ফটোসেশন ছিল। আমি এসেই যখন ঢুকছি তখন ফোন করেছিলাম সাকিবকে। কোথায় তুমি, বলল ‘আমি তো চলে এসেছি। আপনার বাসায় আসব রাত্রে। আমি বললাম ‘এখনি তো দেখা হওয়ার কথা’। সে বলল ‘আমি তো বেরিয়ে গিয়েছি’। আমি এসে জিজ্ঞেস করে জানলাম যে ওকে আগেই জানানো হয়েছিল যে আজ ফটোসেশন। জাতীয় দল যাচ্ছে, একসঙ্গে ফটোসেশন। সবাই থাকবে। আশা করেছিলাম সে থাকবে, কিন্তু সে নাই।”

সাকিবের এমন অনুপস্থিতি দলের ইউনিটিতে কোন প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে পাপন জানালেন, সাকিবের এমন আচরণে দলের অন্যরা অভ্যস্ত হয়ে গেছে। বিষয়টাকে তিনি সাকিবের জন্যই দুর্ভাগ্য মনে করছেন, ‘আমি মনে করে এটা ওর জন্যই দুর্ভাগ্য। ও যে আমাদের বিশ্বকাপ দলের সঙ্গে থাকতে পারল না ফটোসেশনে, আমি মনে করি ওরই কপাল খারাপ।’

তবে যেহেতু বুধবারই দল দেশ ছাড়ছে তাই বিষয়টা নিয়ে আপাতত চুপ থাকছে বোর্ড। সেই সাথে এই বার্তাও দিয়ে রাখলেন বিষয়টা মেনে নেবে না বোর্ড, ‘ ‘প্রশ্নই উঠে না। (সাকিবের মেজাজ বুঝে চলা)। যেহেতু পরশু দিন দল চলে যাচ্ছে এটা নিয়ে তাই বেশি কিছু বলতে চাইছি না। তবে আমি মনে করি এটা দুঃখজনক।’

শেয়ার করুন

পাঠকের মতামত