আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে টাইগারদের দুর্দান্ত শুরু

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে টাইগারদের দুর্দান্ত শুরু

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে ফিরেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডে আবার উলভসের কাছে প্রস্তুতি ম্যাচে হার। ডাবলিনে মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে তাই চাপে ছিল মাশরাফিরা। তবে শুরুর ম্যাচে দারুণ ফর্মে থাকা উইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজ বলেন কিংবা বিশ্বকাপের প্রস্তুতি, টাইগাররা শুরু করেছে দুর্দান্ত।

বাংলাদেশ দলের হয়ে দারুণ ব্যাট করেছেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে তাই বেগ পেতে হয়নি স্টিভ রোডসের শিষ্যদের। দুই ওপেনার তামিম এবং সৌম্য সরকার গড়েন ১৪৪ রানের দারুণ এক জুটি। ওই জুটিতেই ম্যাচ টাইগারদের পক্ষে চলে আসে। পরে সৌম্য-তামিম বড়-সড় ফিফটি করে ফেরেন। তবে ম্যাচ নিয়ে কোন শঙ্কা তৈরি হতে দেননি সাকিব এবং মুশফিক।

দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটে টানা দুই সেঞ্চুরি করে উড়ন্ত আত্মবিশ্বাস নিয়ে আয়ারল্যান্ডে গেছেন সৌম্য। জাতীয় লিগে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েছেন ডাবল সেঞ্চুরির রেকর্ড। সেই ফর্ম জেসন হোল্ডারদের বিপক্ষেও দেখান তিনি। নয় চার এবং এক ছয়ে ৬৮ বলে খেলেন ৭৩ রানের ইনিংস। ফেরেন ড্যারেন ব্রাভোর হাতে দারুণ এক ক্যাচ হয়ে। ধীরে খেলা তামিম সেঞ্চুরির আশা জাগাচ্ছিলেন। কিন্তু তিনিও ১১৬ বলে ৮০ রান করে ফেরেন।

বাকি ধাপটা পাড়ি দেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। প্রস্তুতি ম্যাচে উলভসের বিপক্ষে ফিফটি পাওয়া সাকিব এ ম্যাচে ৬১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিনটি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকান তিনি। সঙ্গে মুশফিক দুই চার ও দুই ছয়ে ২৫ বলে ৩২ রানের হার না মানা ঝকঝকে এক ইনিংস খেলেন। বাংলাদেশ দল হাতে ৩০ বল রেখে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ভয় ধরানোর মতো ব্যাটিং শুরু করে। আগের ম্যাচে তারা ডাবলিনে রেকর্ড রান তুলেছে। মাশরাফিদের বিপক্ষেও শাই হোপ এবং সুনীল আমব্রিস বিনা উইকেটে ৮৯ রান তুলে ফেলেন। তবে তাদের ইনিংসের মাঝপথে মাশরাফি এবং সাইফউদ্দিন লেজ টেনে ধরেন। মাশরাফি ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন। সাইফউদ্দিন ১০ ওভারে ৪৭ রান খরচায় নেন ২ উইকেট। মুস্তাফিজ দুটি উইকেট নিলেও দিয়ে বসেন ১০ ওভারে ৮৪ রান। এছাড়া মেহেদি মিরাজ এবং সাকিব আল হাসান একটি করে উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা শাই হোপ এ ম্যাচেও শত রানের ইনিংস খেলেন। তিনি ১০৯ রানে মাশরাফির বলে আউট হন। ওয়ানডে ক্যারিয়ারে নিজের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন। এছাড়া উইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে দ্রুত দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।রোস্টন চেজ করেন ৫১ রান। তিনিও মাশরাফির শিকারে পরিণত হন।

শেয়ার করুন

পাঠকের মতামত