আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের জয়

ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচটি ছিল নিছক আনুষ্ঠানিকতার। সেই আনুষ্ঠানিকতার ম্যাচটিও সহজেই জিতে নিল বাংলাদেশ। বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।

আজকের ম্যাচে একাদশ নিয়ে কিছুটা পরীক্ষা নিরীক্ষার চালিয়েছে টিম ম্যানেজমেন্ট। কয়েকটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। ধারাবাহিক সৌম্য সরকারকে বিশ্রামে দিয়ে বাজিয়ে দেখেছে লিটন দাসকে। আর সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন এই ওপেনার। তামিম ইকবালের সাথে গড়েছেন শতরানের জুটি। সেই সাথে নিজে খেলেছেন ৭৬ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া সাকিব আল হাসান ব্যাট হাতে আজও ছিলেন উজ্বল। আহত হয়ে মাঠ ছাড়ার আগে করেছেন ৫০ রান।

হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তামিম ইকবালও। বাঁ-হাতি এই ওপেনার ৫৩ বলে করেছেন ৫৭ রান। টপ অর্ডারের এমন সাফল্যে সহজেই আইরিশদের দেওয়া বড় রানের চ্যালেঞ্জ টপকে গেছে বাংলাদেশ।

এদিন প্রথমে ব্যাট করে পল স্টার্লিং ও উইলিয়ামস পোর্টারফিল্ডের ব্যাটে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দুইজন মিলে গড়েছেন ১৭৪ রানের জুটি। মাশরাফি-সাকিবদের হতাশায় পুড়িয়ে সেঞ্চুরি তুলে নেন স্টার্লিং। ৪টি ছক্কা ও ৮টি চারে সাজিয়ে ১৪১ বলে ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ওপেনার। পোর্টারফিল্ড করেছেন ৯৪ রান।

গত ম্যাচে অভিষিক্ত আবু জায়েদ রাহী ক্যারিয়ারের প্রথম ম্যাচে ছিলেন উইকেট শূন্য। তবে দ্বিতীয়বার সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন তা। তুলে নিয়েছেন ৫ উইকেট। রুবেল হোসেন নিয়েছেন ১ উইকেট। তবে বল হাতে আজ বাজে দিন গিয়েছে সাকিব আল হাসানের। গত দুই ম্যাচের সবচেয়ে কৃপণ বোলারটির আজ ইকোনোমি ছিল সাতের ওপরে।

এদিকে জবাবে ব্যাট করতে নেমে ৪২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। টপ অর্ডারের সাফল্যকে দারুণ ফিনিশিং দেন মাহমুদউল্লাহ। ৪৩ রানে অপরাজিত থেকে ৪৩ ওভারে বাংলাদেশকে পৌঁছে দেন ২৮৯ রানে। আজই প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। তবে একেবারে শেষ দিকে। ফলে সাত বলে অপরাজিত ২ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। মুশফিকুর রহীম করেছেন ৩৫ রান। আজকের ম্যাচে প্রথম সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন আউট হয়েছেন ব্যক্তিগত ১৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর :

আয়ারল্যান্ড : ২৯২/৮ (৫০ ওভার) (স্টার্লিং ১৩০, পোর্টারফিল্ড ৯৪, উইলসন ১২; রাহী ৫/৫৮, সাইফুদ্দিন ২/৪৩, রুবেল ১/৪১)।

বাংলাদেশ : ২৯৪/৪, (৪৩ ওভার) (লিটন ৭৬, তামিম ৫৭, সাকিব ৫০, মুশফিক ৩৫, মাহমুদউল্লাহ ৩৫*, মোসাদ্দেক ১৪, সাব্বির ৭*; রানকিন ২/৪৮)।

ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : আবু জায়েদ রাহী।

শেয়ার করুন

পাঠকের মতামত