আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

এবার ক্রিকেট বিশ্বকাপে যোগ হচ্ছে ‘লাল কার্ড’

এবার ক্রিকেট বিশ্বকাপে যোগ হচ্ছে ‘লাল কার্ড’

বৃহস্পতিবার (৩০মে) ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপের আসর। টানা ৪৬ দিনে ৪৮ ম্যাচের এ বিশ্বকাপের পর্দা নামবে ১৪ জুলাই, লর্ডসে।

আসরটিকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। এদিকে শুরু হওয়া এই বিশ্বকাপে থাকছে লাল কার্ড দেখানোর নিয়ম। মাঠে ক্রিকেটারদের খারাপ ব্যবহার বন্ধ করার জন্য 'লাল কার্ড' অর্থাৎ খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেয়া এবং বিপক্ষকে পাঁচ রান বোনাস দেয়ার আইন চালুর পর এবারই প্রথম ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে।

এই নিয়ম চালুর পর ক্রিকেটারের সম্ভাব্য অসদাচরণকে চার স্তরে ভাগ করা করা হয়েছে।

লেভেল ওয়ান: অতিরিক্ত আপিল করা বা আম্পায়ারের সিদ্ধান্ত না মানার ভাব দেখানো। শাস্তি হচ্ছে সতর্কবাণী, আর দ্বিতীয়বার একই কাজ করলে শাস্তি হিসেবে বিপক্ষকে পাঁচ রান দেয়া হবে।

লেভেল টু: কোন খেলোয়াড়ের দিকে বল ছোঁড়া বা উদ্দেশ্যমূলকভাবে গায়ে গা লাগানো। শাস্তি : বিপক্ষের জন্য পাঁচটি পেনাল্টি রান।

লেভেল থ্রি: আম্পায়ারকে ভীতি প্রদর্শন, অন্য কোন খেলোয়াড় কর্মকর্তা বা দর্শককে আক্রমণের হুমকি দেয়া। শাস্তি : বিপক্ষকে পাঁচটি পেনাল্টি রান, এবং দোষী খেলোয়াড়কে নির্দিষ্ট সংখ্যক ওভারের জন্য মাঠ থেকে বের করে দেয়া।

লেভেল ফোর: আম্পায়ারকে হুমকি বা মাঠে কোন ধরনের সহিংস আচরণ। শাস্তি : বিপক্ষকে পাঁচটি পেনাল্টি রান এবং দোষী ক্রিকেটারকে ম্যাচের বাকি সময়টুকুর জন্য মাঠ থেকে বের করে দেয়া।

এর আগে ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দুই দলই ম্যাচটিকে খুবই হালকা ভাবে নিয়েছিল। জার্সিও পরেছিল আশির দশকের জার্সির মতো। অস্ট্রেলিয়া একপেশে ভাবেই জিতে নিয়েছিল ম্যাচটি। আর ফল নিশ্চিত দেখে ম্যাচের শেষ বলটিতে ম্যাকগ্রা আন্ডারআর্ম ডেলিভারি দিয়েছিলেন। মানে হাত না ঘুরিয়ে বল গড়িয়ে দেন।

কম যান না আম্পায়ার বিলি বাউডেনও। আন্ডারআর্ম বল করার পর বিলি পকেট থেকে একটা লাল কার্ড বের করে ম্যাকগ্রাকে দেখিয়ে দিলেন! যদিও পুরো ঘটনাটিই মজা ছিল। ওই ঘটনাটি মজার হলেও এবার ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে চালু হল লাল কার্ডে প্রচলন।

শেয়ার করুন

পাঠকের মতামত