আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বিশ্বকাপ ক্রিকেট শুরু, প্রথম জয় ইংল্যান্ডের

বিশ্বকাপ ক্রিকেট শুরু, প্রথম জয় ইংল্যান্ডের

২০১৯ বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল ধরা হয়েছে যাদের তারাই আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসরের শুরুটা করল ফেভারিটের মতো করে। দক্ষিণ আফ্রিকা পাত্তাই পেল না স্বাগতিক ইংল্যান্ডের কাছে।

লন্ডনের ওভালে টস টা জেতা হয়নি ইংল্যান্ডের। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় প্রোটিয়া অধিনায়কের ফাফ ডূ পিএসির কাছ থেকে। নিজেদের মাঠে ইংল্যান্ড কতটা ভয়ানক সেটির প্রমাণ বিশ্বকাপের আগেই দিয়েছে। যদিও আজ তেমনটা খেলতে পারেনি ব্যাট হাতে।

প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহিরের করা ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন জনি বেয়ারেস্ট্রো। এরপর দ্বিতীয় জুটিতে আসে জোড়া অর্ধশতক। দুই নম্বর জুটিতে জেসন রয় ও জো রুটের ব্যাট থেকে আসে ১০৭ রান। রয় করেন ৫৪ আর রুট করেন ৫১ রান।

এই দুইজনের বিদায়ের পর আবারও জোড়া অর্ধশতক আসে এউইন মরগ্যান আর বেন স্টোকসের ব্যাটে। মরগ্যানকে ৫৭ রানে থামান ইমরান তাহির। এরপর বেন স্টোকসের ৮৯ রানে ভর করে ৫০ ওভারে ৩১১ পর্যন্ত তুলতে পারে ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন নিগিদি। ২টি করে উইকেট নেন ইমরান তাহির ও কাগিসো রাবাদা আর ১ উইকেট নেন অ্যান্ডিল ফেহলুকায়ো।

জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৫ রানের মাথায় জোফরা আর্চারের বাউন্সে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন ওপেনার হাশিম আমলা। এরপরেই যেন দিক ভুলে যান প্রোটিয়ারা।

ইংলিশ পেসার জোফরা আর্চারের কাছে ভেঙে পড়ে প্রোটিয়াদের টপ অর্ডার। এইডন মার্কারামকে ১১ আর ফাফ ডু প্লেসিকে ৫ রানে ফেরান বিশ্বকাপের অভিষেক ম্যাচে।

এরপর ভেন ডার ডুসেন ও ওপেনার কুইন্টন ডি ককের ৮৫ রানের জুটিও বিপদ মুক্ত করতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে।

ডি কককে ৬৮ রানে ফেরান লিয়াম প্লাঙ্কেট আর ডুসেনকে ৫০ রানের মাথায় ফেরান সেই আর্চার।

অ্যান্ডিল ফেহলুকায়ো যখন প্রোটিয়াদের আশা দেখাচ্ছিলেন তখন আবারও ব্যাট করতে আসেন হাশিম আমলা। আর্চারকে ডিপ মিড উইকেট দিয়ে যেই ছয় হাঁকাতে গেলেন ফেহলুকায়ো, ঠিক সেই জায়গায় যে ক্যাচটা ধরলেন বেন স্টোকস সেটা হয়তো টুর্নামেন্টের সেরা ক্যাচ হয়েই থাকবে।

অ্যান্ডিল ফেহলুকায়ো ২৪ রানে ফেরার ৪ ওভার পরেই আমলাকে ১৩ রানে ফেরান প্লাঙ্কেট।

এরপরই স্বপ্ন ভঙ্গের শুরু দক্ষিণ আফ্রিকার। ৩১২ রানের লক্ষ্য টপকাতে নেমে ২০৭ রানেই থামতে হলো ৩৯.৪ ওভারে।

স্বাগতিক ইংল্যান্ড মাঠ ছাড়ে ১০৪ রানের রাজকীয় জয় নিয়ে। আর্চার নেন ৩টি, ২টি করে উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট ও বেন স্টোকস আর ১টি করে উইকেট নেন আদিল রশীদ ও মঈন আলী।

শেয়ার করুন

পাঠকের মতামত