আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলে খেলতে তালহা যাচ্ছে বাংলাদেশ

অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলে খেলতে তালহা যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র কর্মকর্তা সমাজহিতৈষী এবং লেখক শামস চৌধুরী। তার সহধর্মিনী নাজনীন, দু'ছেলে শিহাব ও তালহা আর পুত্রবধূ অধরাকে নিয়ে পরিবার। তালহা সবার ছোট। সে আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের 'জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ে' ২য় বর্ষে আর শিহাব 'ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড' এ শেষ বর্ষের ছাত্র। তালহা পড়ছে প্রি-মেড এ। লক্ষ্য: ডাক্তার হয়ে বাংলাদেশের সুবিধাবঞ্চিত রোগীদের পাশে দাঁড়াবে।

লিখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও তালহা চৌকষ। ও এখন ১৮। এবছর ওয়াশিংটন ডিসি ক্রিকেট লীগে ১২টি ম্যাচে ৪৩টি উইকেট আর ৮ শতাধিক রান করে তালহা Most Valuable Crickter of the Year and Best Wicket Taker হিসেবে মনোনীত/পুরস্কৃত হয়েছে।

অফস্পিন আর ব্যাটসম্যান হিসেবে সে ভালো একজন অলরাউন্ডার। আমেরিকার জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছে বেশ আগেই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন সফল ক্রিকেটার ও নির্বাচক খুব পছন্দ করে তালহাকে। তারা মনে করে তালহার মধ্যে বাংলাদেশকে দেবার মতো অনেক প্রতিভা লুকিয়ে আছে। তাই জানুয়ারী ২০২০-এ অনুর্ধ-১৯ বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশ নেবার জন্যে বাংলাদেশে অনুশীলন ক্যাম্পে যোগ দেবার জন্যে ডাক দিয়েছে জাতীয় ক্রিকেট দলের নির্বাচকমন্ডলী। প্রাথমিকভাবে দ্বিধা-দ্বন্দে থাকলেও এখন ক্রিকেট জগতে তালহার জন্যে শুভকামনা করছে তার বাবা ।তিনি ছেলের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

শেয়ার করুন

পাঠকের মতামত