আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মাশরাফিদের বড় দল’ হয়ে ওঠার লড়াইটা জমে উঠেছে

মাশরাফিদের বড় দল’ হয়ে ওঠার লড়াইটা জমে উঠেছে

বিশ্বকাপে বাংলাদেশের বাঘ

লড়াই হবে বিশ্বকাপে । মিশন কোয়াটার ফাইনাল

বিশ্ব ক্রিকেটে ছোট দলের তকমাটা খুব একঘেয়ে
লাগছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন
মুর্তজার। নামের সঙ্গে চৌদ্দ বছর ধরে আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে থাকা ছোট দল’ বিশেষণটি এবারের
বিশ্বকাপেই মুছে ফেলতে চান তিনি। আর সেই
লক্ষ্যে মেলবোর্নে ভারতের বিপক্ষে কোয়ার্টার
ফাইনালের লড়াইটা যে অসম্ভব গুরুত্বপূর্ণ, সেটা
মনে-প্রাণেই বিশ্বাস করেন তিনি।
১৯ মার্চের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে
বাংলাদেশ দল ইতিমধ্যেই পা রেখেছে
মেলবোর্নে। রোববার দিনটা নিজেদের মতো করে
কাটিয়ে আজ সকাল থেকেই অনুশীলনে নেমে পড়েছেন
তাঁরা। চলছে নিজেদের ঝালিয়ে নেওয়া। সবারই
চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা, ভারতের বিপক্ষে কিছু একটা
করতেই হবে। নিজেদের প্রমাণ করতে হবে।
বার্তা সংস্থা এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে
দলনায়ক মাশরাফির কণ্ঠেও ঝরেছে একই প্রতিজ্ঞা,
কোয়ার্টার ফাইনালে ভালো করে আমরা
বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যেতে চাই অন্য এক
উচ্চতায়। যেখান থেকে কেউ যেন আমাদের নিয়ে
কটাক্ষ করার সাহস না পায়। এটা আমাদের “বড়
দল” হয়ে ওঠার লড়াইও।
মেলবোর্নের ম্যাচটিকে তো এ দেশের ক্রিকেট
ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবেই
অভিহিত করা চলে। নিজেদের ক্রিকেট ইতিহাসের
নতুন অধ্যায় রচনার পটভূমিতে ম্যাচটি আমাদের
ক্রিকেটারদের জন্য কিন্তু বিরাট বড়
চ্যালেঞ্জেরও। বিশ্বকাপের শেষ আটে খেলার চাপ,
মেলবোর্নে ৯০ হাজার দর্শকের সামনে খেলার চাপ
ব্যাপারগুলো কিন্তু ভাবাচ্ছে মাশরাফিকেও,
বিশ্বকাপের শেষ আটে খেলার বিষয়টি
খেলোয়াড়দের মানসিকভাবে প্রচণ্ড তাতিয়ে
রেখেছে। তাঁরা উন্মুখ হয়ে আছেন তাঁদের জীবনের
সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার জন্য। আর এ
ব্যাপারটাই বড় একটা চ্যালেঞ্জ। পেশাদার দল
হিসেবে সব ভুলে আমাদের নিজেদের খেলায়
মনোযোগী হতে হবে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনাটা
বেশ কঠিনই। খেলোয়াড়দের এ ব্যাপারটা বুঝতে
হবে। আবেগ নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু বড় দলের একটা
বৈশিষ্ট্য।

শেয়ার করুন

পাঠকের মতামত