আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভারতের বিপক্ষে নির্ভয় ক্রিকেটের মন্ত্র সাকিবের - নির্ভীক বাংলার বাঘেরা

ভারতের বিপক্ষে নির্ভয় ক্রিকেটের মন্ত্র সাকিবের - নির্ভীক বাংলার বাঘেরা

ভারতের বিপক্ষে নির্ভয় ক্রিকেটের মন্ত্র সাকিবের । নির্ভীক বাংলার বাঘ ।লাদেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ভয়হীন ক্রিকেট খেলার কথা জানিয়েছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। আগামী বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ আটে শিরোপাধারীদের পরীক্ষা নেবেন মাশরাফি বিন মুর্তজার দল। মঙ্গলবার সাংবাদিকদের সাকিব জানান, ভারতের চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত তারা। “আমরা ভয়হীন ক্রিকেট খেলব। বিশ্বকাপে এত দিন যেমন ভালো ক্রিকেট খেলে এসেছি, তেমনটাই খেলতে চাই। আমার মনে হয়, আমরা এটা করতে পারব।” ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয় থেকে অনুপ্রেরণা পাচ্ছেন ক্রিকেটাররা। সাকিব বলেন, “অবশ্যই এটা আমাদের মনে থাকবে। তবে এটা হবে সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। আমরা জানি, এটা আমাদের জন্য কঠিন। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।” আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদে ভারতের খেলোয়াড়দের খুব ভালো করে চেনেন সাকিব। “ভারত ভালো একটি দল। ওরা বর্তমান চ্যাম্পিয়ন। ওদের বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে।” কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর পথে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। বিশ্বকাপে ভালো করায় ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন উঁচুতে বলে জানান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। “এই প্রথম আমরা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলছি। তবে আমাদের বুঝতে হবে, এটা আরেকটা ম্যাচই হবে। কাগজে-কলমে ভারত বাংলাদেশের চেয়ে ভালো দল। তবে এটা কেবল এক ম্যাচের ব্যাপার। আমাদের ভালো আর ওদের খারাপ দিনে যে কোনো কিছু হতে পারে।”

শেয়ার করুন

পাঠকের মতামত