আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

নববধূ ঘরে তুললেন মুস্তাফিজ

নববধূ ঘরে তুললেন মুস্তাফিজ

বিয়ে অনেকটা চুপিসারে হলেও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে বউ ঘরে তুলে নিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন হাজার অতিথির আগমনে মুখর ছিল বৌভাত অনুষ্ঠান।

সাতক্ষীরার কালীগঞ্জে উপজেলার গ্রামের বাড়িতে শনিবার দুপুরের বৌভাত অনুষ্ঠান আয়োজন করা হলেও অতিথিরা আসতে শুরু করেন সকাল থেকে। তবে বিয়ের আনন্দ অনুষ্ঠানেও বরাবরের মতো মিডিয়ার সামনে চুপ ছিলেন মোস্তাফিজ। সুসজ্জিত আসরে বধূ সুমাইয়া পারভীন শিমুকে নিয়ে বসেছিলেন তিনি। তবে কোনো কথা বলেননি। মোস্তাফিজুর রহমানের বাবা আবুল কাশেম গাজী ছেলে ও পুত্রবধূর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

তেঁতুলিয়া গ্রামে বৌভাতের অনুষ্ঠানে আসেন তিন হাজারের বেশি মেহমান। খাবার টেবিলে ছিল খাসির বিরিয়ানি, গরুর মাংস, দধি ও কোমল পানীয়। সনাতন ধর্মাবলম্বী অতিথিদের জন্য অন্য ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানে যোগ দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজুর রহমান। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মোস্তাফিজুর রহমানের মেজো মামা। মায়ের ইচ্ছায় পারিবারিকভাবে মামাত বোন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজ।

শেয়ার করুন

পাঠকের মতামত