আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

রোনালদো না খেলায় মামলা!

রোনালদো না খেলায় মামলা!

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে জুভেন্টাস গিয়েছিল দক্ষিণ কোরিয়ায়। সেখানে কে লিগের অল স্টার্সের বিপক্ষে ২৬ জুলাই একটি ম্যাচ খেলে তুরিনের ওল্ড লেডিরা। এই ম্যাচকে সামনে রেখে আয়োজক দ্য ফাস্টা ইন. প্রচারণা চালায় যে ম্যাচে কমপক্ষে ৪৫ মিনিট খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং ম্যাচ শেষে একজন দর্শককে অটোগ্রাফ দিবেন। তাইতো ম্যাচের দিন সেউল বিশ্বকাপ স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। কিন্তু তারা হতাশ হয়ে মাঠ ছাড়ে। কারণ, রোনালদোর মাঠে নামার কথা থাকলেও পুরোটা সময় তিনি সাইড বেঞ্চে বসা ছিলেন।

সে কারণে দক্ষিণ কোরিয়ার ফুটবলপ্রেমীরা আয়োজক প্রতিষ্ঠানের বিপক্ষে আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছে। তারা মনে করছে আয়োজক দ্য ফাস্টা ইন. তাদের সঙ্গে মাইন্ড গেম খেলেছে। তাদের ধোকা দিয়েছে। সে কারণে তারা তাদের টিকিটের অর্থ ফেরত পাওয়ার জন্য আইনের সহায়তা নিচ্ছে।

সে লক্ষ্যে একটা অনলাইন কমিউনিটিও গঠন করা হয়েছে। সেটার পক্ষ থেকে আইনজীবী কিম মিন কি এর সঙ্গে দেখা করে ম্যাচ আয়োজকদের বিরুদ্ধে মামলার করেছে তারা।

এ বিষয়ে কিম বলেছেন, ‘রোনালদোকে এক নজর দেখার জন্য অনেকেই টিকিট কিনেছিল। ফাস্টা প্রচারণা চালিয়েছিল যে জুভেন্টাসের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। সেটা অনুযায়ী রোনালদো ম্যাচের যেকোনো অর্ধে ৪৫ মিনিট খেলবেন এবং ম্যাচ শেষে একজন দর্শক সুযোগ পাবেন রোনালদোর কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার। সে কারণে মাঠ কাণায় কাণায় পূর্ণ হয়েছিল। রোনালদোর ভক্তরা অনেক আশা নিয়ে বসেছিল ম্যাচের শেষ মিনিট পর্যন্ত।’

মামলায় প্রতিটি টিকিটের জন্য ৭০ হাজার দক্ষিণ কোরিয়ান ওন (৫৯ ডলার), ১ হাজার ওন টিকিট কমিশন ও ১০ লাখ ওন (৮৪৭ ডলার) মেন্টাল গেম খেলার জন্য আয়োজকদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

অবশ শনিবার ফাস্টা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে জুভেন্টাস তাদের চুক্তি মানেনি। দক্ষিণ কোরিয়ার পেশাদার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ও কে লিগ কমিটি মঙ্গলবার জানিয়েছে চুক্তি ভঙ্গ করায় তারা ইতিমধ্যে জুভেন্টাসের কাছে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত