আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

৭০০০ উইকেট নিয়ে ৮৫ বছর বয়সে অবসর ঘোষণা!

৭০০০ উইকেট নিয়ে ৮৫ বছর বয়সে অবসর ঘোষণা!

সেসিল রাইট। বয়স ৮৫ বছর। তার নাম হয়তো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস কিংবা গ্যারি সোবার্সের নামের পাশে লেখা থাকবে না। কিন্তু ক্যারিয়ারের স্থায়ীত্বের দিক দিয়ে তিনি তাদের মতো কিংবদন্তিদেরও পেছনে ফেলেছেন।

৮৫ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলে এবার তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যেই এই পেস বোলার অবসরে যাবেন। তার ৬০ বছরের ক্যারিয়ারে তিনি ৭০০০ উইকেট নিয়েছেন। দাবি করা হচ্ছে এই লম্বা সময়ে তিনি ২০ লাখের উপরে ম্যাচ খেলেছেন!

একটা সময় পাঁচ মৌসুমে তিনি ৫৩৮ উইকেট নিয়েছিলেন। গড়ে প্রতি ২৭ বলে ১টি করে উইকেট!

তার স্ট্যামিনার প্রশংসা করে ক্রিকেট বাইবেল উইজডেন লিখেছিল, ‘প্রিটি গুড গোয়িং।’ তবে অবশেষে তিনি থামার সিদ্ধান্ত নিয়েছেন, ‘আমি আসলে আমার ক্যারিয়ারের স্থায়ীত্বের রহস্য জানি। তবে আমি সেটা আপনাদের বলতে যাচ্ছি না।’

তার খাদ্যাভাষ নিয়ে একবার তিনি বলেছিলেন, ‘সত্যি বলতে কী আমি যা পাই তাই খাই। তবে আমি বেশি পান করি না। কেবল উদ্ভট বিয়ার পান করি। আমি নিজেকে ফিট রাখি। যদিও সাম্প্রতিক সময়ে বয়সটাকে অজুহাত হিসেবে দাঁড় করে অনুশীলন মিস করি। আসলে সক্রিয় থাকলে দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী ব্যাথা দূরিভূত হয়ে যায়। আমি স্থির হয়ে বসে টিভি দেখা পছন্দ করি না। তার চেয়ে বরং আমি হাঁটি অথবা গ্যারেজে ছোট-খাটো কাজ করি।’

রাইট জ্যামাইকার হয়ে বার্বাডোজের বিপক্ষে খেলেছিলেন। সেই সময়ে বার্বাডোজের হয়ে খেলেছিলেন সোবার্স-ওয়েস্ট হলরা। ১৯৫৯ সালে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লিগে ক্রম্পটনের হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন।

এর তিন বছর পর তিনি ইংল্যান্ডে স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এক সময় গাটছড়া বাঁধেন স্ত্রী এনিডের সঙ্গে। এই দম্পত্তির একটি পুত্র সন্তানও রয়েছে। ১৯৭০ সালের শেষ দিকে ও ১৯৮০ সালের শুরুর দিকে তিনি রিচার্ডস ও জোয়েল গার্নারদের সঙ্গে খেলেছিলেন।

আগামী ৭ সেপ্টেম্বর তিনি তার ৬০ বছরের লম্বা ক্যারিয়ারের ইতি টানবেন। সেদিন ওল্ডহ্যামে পেনিনি লিগের দল স্প্রিংহেডের বিপক্ষে খেলবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত