আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

নিউইয়র্ক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ১ সেপ্টেম্বর

নিউইয়র্ক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ১ সেপ্টেম্বর

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের নিউইয়র্ক ফুটবল টুর্নামেন্টেযুব সংঘ (বি) আর সোনার বাংলা ফাইনালে উঠেছে। আগামী ১ সেপ্টেম্বর দল দু’টি ফাইনালে একে অপরের মুখোমুখী হবে। এদিকে নিউইয়র্কে ফুটবল লীগের খেলায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে যুব সংঘ (বি) অপরাজিত লীগ চ্যাম্পিয়ন এবং ব্রঙ্কস ইউনাইটেড লীগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। লীগে যুব সংঘ (বি) ২১ আর ব্রঙ্কস ইউনাইটেড ১৫ পয়েন্ট অর্জন করে। টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে লীগ ও টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সিটির এলমহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে ১ আগষ্ট রোববার বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের ফাইনাল খেলার অয়োজন করা হয়েছে। খবর ইউএনএ’র।
এদিকে গত ২৫ আগষ্ট রোববার একই মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনাল দু’টি অনুষ্ঠিত হয়। এতে সোনার বাংলা ২-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে হারিয়ে ফাইনালে উঠে। অপরদিকে যুব সংঘ (বি) ২-০ গোলে ব্রাদার্স অ্যালায়েন্স-কে পরাজিত করে ফাইনালে উঠে।
দিনের প্রথম সেমিফাইনালে সোনার বাংলা ও ব্রঙ্কস ইউনাইটেড অংশ নেয়। আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র ছিলো (০-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৪১ মিনিটের সময় সোনার বাংলার অনিক প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এরপর ব্রাদার্স অ্যালায়েন্সের রাজু খেলার ৪৫ মিনিটের সময় গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। শেষ পর্যন্ত খেলার নির্ধারিত সময়ে আর কোন গোল হয়নি। পরবর্তীতে খেলার অতিরিক্ত সময়ে সোনার বাংলা’র অনিক গোল করে দলের জয় নিশ্চিত করেন।
দিনের দ্বিতীয় সেমি ফাইনালে যুব সংঘ (বি) ও ব্রাদার্স অ্যায়েন্সের মধ্যকার খেলায় যুব সংঘ সহজেই ২-০ গোলে জয়লাভ করে। খেলায় উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে। এই সেমি ফাইনালের খেলাটিও ছিলো উপভোগ্য। খেলার প্রথমার্ধে যুব সংঘের পক্ষে বাবলু ৩৩ মিনিটের সময় প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এই  অর্ধে আর গোল গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৬১ মিনিটের সময় বাবলু আরো একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন (২-০)।   
স্পোর্টস কাউন্সিলে সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রশিদ রানার নেতৃত্বে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা মনজুর আহেমেদ চৌধৃুরী, সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ সহ অন্যান্যের মধ্যে আব্দুল কাদির লিপু, আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, তোফায়েল আহমেদ চৌধুরী, আবু তাহের আসাদ, ইয়াকুত রহমান প্রমুখ মাঠে উপস্থিত ছিলেন।
এদিকে চলতি বছরের নিউইয়র্ক ফুটবল লীগ ও টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা সহ অন্যান্য বিষয়ে স্পোর্টস কাউন্সিলের কার্যকরী পরিষদ গত ২৬ আগষ্ট সোমবার রাতে জ্যাকসন হাইটসে এক সভায় মিলিত হয়। সভাপতি মহিউদ্দিন দেওয়ান সভায় সভাপতিত্ব করেন। সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্নে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিস্টরা ইউএনএ প্রতিনিধিকে জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত