আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

এবারের বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে, থাকবে না ফ্রাঞ্চাইজি

এবারের বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে, থাকবে না ফ্রাঞ্চাইজি

২০১৮ সালের বিপিএল বিভিন্ন কারণে আয়োজন করতে হয়েছে চলতি বছরের শুরুতে। আবার এ বছরই আরেকটা বিপিএল আয়োজন নিয়ে কয়েকটা ফ্রাঞ্চাইজি আপত্তি তুলেছিল। একই সঙ্গে বিসিবিও জানিয়েছে, পুরনো চুক্তি শেষ। নতুন করে মালিকানা চুক্তি করতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে।

এসব নিয়েই তৈরি হয়েছে নানা জটিলতা। শেষ পর্যন্ত আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নির্ধারিত সময়েই বিপিএল আয়োজন করা হবে। কিন্তু আগের ছয় আসরের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নয়, এবারের বিপিএল পরিচালনা করবে বিসিবিই। সেই সঙ্গে এবারের বিপিএল আয়োজন করা হবে বঙ্গবন্ধুর নামে।

‘একই বছর দুটি বিপিএল’- এ নিয়ে নানা গুঞ্জন আর প্রশ্ন উঠেছিল। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, এ বছর বিপিএল অনুষ্ঠিত হবে কি না। কিন্তু বিসিবি সভাপতি আজ দুপুরে মিডিয়ার সামনে উপস্থিত হয়ে জানিয়েছেন, এ বছর বিপিএল নির্ধারিত সময়েই হবে। তবে টুর্নামেন্টটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হচ্ছে না। টুর্নামেন্টের নাম হবে, ‘বঙ্গবন্ধু বিপিএল’।

বিসিবির ঘোষণা অনুযায়ী মালিকানা সম্পর্কিত বিষয় নিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সেখানে ফ্রাঞ্চাইজিগুলো বিপিএল নিয়ে নিজেদের মতামত জানিয়েছে বিসিবিকে। সেই মতামত জানার পরই বিসিবি মনে করছে, অন্তত এ বছর বিপিএল ফ্রাঞ্চাইজিভিত্তিক আয়োজন করা সম্ভব হবে না।

এ কারণেই মিডিয়ার সামনে উপস্থিত হয়ে বিসিবি সভাপতি আজ দুপুরে বলেন, ‘বিপিএলের প্রথম পর্ব শেষ। নতুন চুক্তি করতে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসেছিলাম। কয়েকটা ফ্র্যাঞ্চাইজির বেশকিছু দাবি-দাওয়া আছে। ওই দাবিগুলো আমাদের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। কিছু ফ্র্যাঞ্চাইজি দাবি করছে, এক বছরে দুটি বিপিএল তারা চায় না। খেলবে না সেটি অবশ্য বলেনি। ওদের ওপর চাপ বেশি পড়ে যাবে । সবকিছু চিন্তা করে ঠিক করেছি এবারের বিপিএল আমরাই (বিসিবি) চালাব। টুর্নামেন্টটা আমরা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করছি না।’

পুরো টুর্নামেন্ট এবং ফ্রাঞ্চাইজির মালিক যদি বিসিবিই হয়, তাহলে দল এবং টুর্নামেন্ট ব্যবস্থাপনা কীভাবে হবে? সে ব্যাপারগুলোও খোলাসা করে দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এবারের বিপিএলটা আমরা বঙ্গবন্ধুকে উৎসর্গ করব। টুর্নামেন্ট তার নামেই হবে। সব দলই ঠিক থাকবে, শুধু ম্যানেজমেন্টের অংশ বিসিবি দেখবে। খেলোয়াড়দের পারিশ্রমিক, থাকা-খাওয়া, যাতায়াত সবই বিসিবি তত্ত্বাবধান করবে। এতে আশা করি সবাই খুশি হবে। অনেকটা বিগ ব্যাশের মতো।’

বোঝা গেলো, পুরনো নামগুলোই থাকছে এবারের বিপিএলে। শুধু পেছনের মালিকানায় কোনো পক্ষ থাকবে না। একপক্ষ তথা বিসিবিই হবে সব দলের মালিক। তবে কেউ যদি কোনো দলকে স্পন্সর করতে চায়, সে সুযোগ থাকবে। আগের মতোই খেলোয়াড় নিলাম হবে। টুর্নামেন্ট শুরু হবে নির্ধারিত সময়ে। কোচিং স্টাফসহ সব কর্মকর্তা নিয়োগ দেবে বিসিবি। যদি কোনো দলকে কেউ স্পন্সর করে এবং তারা নিজেদের পছন্দমতো বিদেশি খেলোয়াড় আনতে চায়, তাতে বাধা থাকবে না।

বিসিবি সভাপতির সাফ কথা, বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো যে শর্ত দিয়েছে, তাতে খুব অল্প সময়ের মধ্যে সেগুলো পূরণ করা সম্ভব নয়। যে কারণে কারো সঙ্গেই বিসিবি চুক্তি করবে না এবং ঝুঁকি সত্ত্বেও নিজেদের টাকা খরচ করেই এবার বিপিএল আয়োজন করতে চায় তারা। নিজেদের আয়োজন এবং মালিকানায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির নামকরণ করা হচ্ছে, ‘বঙ্গবন্ধু বিপিএল’।

শেয়ার করুন

পাঠকের মতামত