আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

নিউইয়র্কে বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের ক্রিকেট টুনার্মেন্ট সম্পন্ন

নিউইয়র্কে বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের ক্রিকেট টুনার্মেন্ট সম্পন্ন

নিউইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার কিছু সংখ্যক উদ্যমী শিক্ষিত তরুণ সমাজের উদ্যোগে গঠিত "বিয়ানীবাজার এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএ।যা সমাজের হত দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে ।এবার নিউইয়র্কে তারা আয়োজন করে স্থানীয় ভাবে একটি টুনার্মেন্টের।এতে ১২টি দল খেলায় অংশ নেয়।ফাইনাল খেলায় ৬৭রানে চ্যাম্পিয়ন হন সিলেট সিক্সার্স। এ কেএ নাইট্রিডার্স হন রানার্সআপ।ম্যান অব দ্য টুনার্মেন্ট হন ইমরান টিপু।এছাড়াও টুনামেন্টে সর্বাধিক উইকেট কেড়ে নেন তিনি।

বিপুল উৎসাহ-উদ্দীপনায় শুরু হওয়া এই টুর্নামেন্ট প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে গত ১৬ সেপ্টেম্বর সোমবার  বিকেল পাঁচটায় স্থানীয় ইন্ডিয়ান পার্কের মাঠে ফাইনাল খেলা শুরু হয়। ওজনপার্কে স্থানীয় প্লেয়ারের সাথে লোকাল ১২টি টীম খেলায় অংশ নেয়। খেলোয়াররা স্বতঃস্ফূর্ত ভাবে খেলেন।পাশাপাশি আগত অতিথিরাও তাদের সুন্দর খেলা উপভোগ করেন।

ফাইনাল খেলা শেষে শুরু হয় অতিথিদের বক্তব্য ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।সংগঠনের সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি ফাহিম সাকিল অপুর সাবলীল উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক আনোয়ার হোসাইন, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি মোস্তফা কামাল, ডিস্ট্রিক্ট ৩৭ এসেম্বেলীওম্যান প্রার্থী মেরি জোবাইদা, কাউন্সিলম্যান প্রার্থী  ফখরুল ইসলাম দেলোয়ার, কাউন্সিলম্যান প্রার্থী মিসবা আবেদীন,ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ, ক্রীড়াবিদ মোস্তফিজুর রহমান বিনু, সামাজ সংগঠক  সরওয়ার হোসেন ও  হুসেন আহমেদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন টাইম টিভির সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের,টাইম টিভির সৈয়দ ইলিয়াস খসরু,কমিউনিটি এক্টিভিটস খায়রুল ইসলাম খোকন, জুনেদ আহমেদ, রিজওয়ান রিমন, ফয়সাল আলম, মাহমুদুল হাসান, শরীফ আহমদ, কামরুল ইসলাম ও আল মামুন শাওন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা স্বাস্থ্যকে যেমন ভাল রাখে তেমনি ভাবে পরিশীলিত করে মন মানসিকতাকে।পাশাপাশি সুস্থ ও সুন্দর কমিউনিটি বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করে।তিনি সংগঠনের কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে বলেন,আগামী দিনে যে কোন কর্মসূচিতে আমার সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকবে। 

আয়োজক সংগঠন যুক্তরাষ্ট্রের মাটিতে বিয়ানীবাজার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএ আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানান।পাশাপাশি একটি সফল ইভেন্ট করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে তাদের অন্যান্য কর্মসূচিতে অংশ গ্রহণেরও আহ্বান জানান।

উল্লেখ্য, সংগঠনটি মূলত দেশে অসহায় শিক্ষার্থীদের শিক্ষার  খরচ বহন আর অভাবী-অসহায় মানুষের কল্যাণে সাহায্য করতে  তহবিল সংগ্রহের জন্য এই ক্রিকেট টুর্নামেন্টর আয়োজন করে।


শেয়ার করুন

পাঠকের মতামত