আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ক্রিকেটাররা ক্যাম্পে যোগ না দিলে ব্যবস্থা নেয়া হবে : পাপনের হুশিয়ারি

ক্রিকেটাররা ক্যাম্পে যোগ না দিলে ব্যবস্থা নেয়া হবে : পাপনের হুশিয়ারি


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামনে ১১ দফা দাবি বেঁধে দিয়ে ধর্মঘটে যাওয়া ক্রিকেটারদের উদ্দেশ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান মঙ্গলবার বলেছেন যে ম্যাচ না খেললে এবং ক্যাম্পে যোগ না দিলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘আমরা ম্যাচ আয়োজন এবং জাতীয় দলের অনুশীলন ক্যাম্প আয়োজন অব্যাহত রাখবো। দেখা যাক কে যোগ দেয় আর কে না দেয়। যদি তারা ম্যাচ না খেলে এবং ক্যাম্পে যোগ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশের ক্রিকেটকে কারা ধ্বংস করতে চায় সেটা আমাদের খুঁজে বের করা প্রয়োজন। আমরা ক্রিকেটারদের খেলতে বলবো। যদি তারা খেলতে অস্বীকৃতি জানায় সেটা তাদের ব্যাপার।’

১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট ডাকার পরেরদিন বোর্ডের পরিচালকদের সাথে জরুরি বৈঠকে বসেন বিসিবি প্রধান।

বৈঠক শেষে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে নাজমুল হাসান বলেন, ‘যে দাবিগুলো চাইলেই পাবে সেগুলো আমাদের না বলে সরাসরি ধর্মঘটে যাওয়া পূর্বপরিকল্পিত একটা ব্যাপার। যে জিনিসগুলো ওরা চাইলেই পাবে সেগুলো আমাদের কাছে চাচ্ছে না কেন?’

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা সোমবার ঘোষণা দিয়েছেন যে বেতন-ভাতা বৃদ্ধিসহ তাদের ১১ দফা দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূরণ না করা পর্যন্ত তারা ক্রিকেট সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন।

রাজধানীর মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা এ ঘোষণা দেন।

আগামী মাসে টি২০ ও টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার ক্থা বাংলাদেশের ক্রিকেটারদের। তবে এই সফরের আগে ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেয়ায় টাইগারদের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ক্রিকেটারদের দাবির বিষয়ে নাজমুল বলেন, ‘তাদের (ক্রিকেটার) দাবিগুলো আমরা দেখেছি। আমি শকড, কারণ তারা এই দাবিগুলো নিয়ে আগে আমাদের কাছে আসেনি। তারা আমাদের কাছে আসতে পারতো, আমরা তাদের সব দাবি মেনে নিতাম।’

কিছু মানুষ বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে এবং তারা শীর্ষ ক্রিকেটারদের বোর্ডের বিপক্ষে যেতে উসকানি দিচ্ছে, বলেন বিসিবি সভাপতি।

‘আমাদের ধারণা ক্রিকেটারদের এই পদক্ষেপটি কেবলমাত্র বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত নষ্ট করার জন্য।
আমরা জানি যে এই কর্মকাণ্ডগুলোতে কারা যুক্ত। আপনারা শিগগিরই তা জানতে পারবেন। আমরা কেবল ক্রিকেট খেলা বন্ধ করার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছি না,’ বলেন নাজমুল।

‘তাদের (ক্রিকেটার) সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। তারা সবসময় বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য আমাকে বলে। কিন্তু এ বিষয়ে (দাবি) তারা কেন আমার কাছে এলো না তা জানি না। শীর্ষ ১৫ ক্রিকেটারকে আমরা ২৪ কোটি টাকা বোনাস দিয়েছি। সুতরাং তাদের পদক্ষেপে আমি বিস্মিত,’ আরও বলেন তিনি।

নাজমুল বলেন, ‘সমস্যাগুলো আমাদের না জানিয়ে তারা মিডিয়াকে বলেছে। ফলে সমস্ত বিশ্ব ভাবছে যে বাংলাদেশ ক্রিকেট মারাত্মক সমস্যায় রয়েছে। তারা ধর্মঘট ডাকার পর থেকেই এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল), আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) এবং বোর্ডের অন্যান্য সদস্যরা আমাকে ফোন করে যাচ্ছে। এটা বিশ্বব্যাপী আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। তারা শুধুমাত্র এই বার্তা বিশ্বকে জানাতে চেয়েছিল এবং আমি তাদের প্রশংসা করছি যে তারা তাদের উদ্দেশ্য সফল করেছে।’

‘আমি মনে করি অধিকাংশ ক্রিকেটারই জানে না যে তারা কেন ধর্মঘট ডেকেছে। আসন্ন ভারত সফরকে ধ্বংস করতেই এই প্রচেষ্টা বলে আমি মনে করি। শুধুমাত্র বেতন বাড়ানোর জন্যই তারা ধর্মঘটের ডাক দিয়েছে বলে আমি বিশ্বাস করি না। আমরা তাদের বেতন (কেন্দ্রীয় চুক্তির শীর্ষ গ্রেডের ক্রিকেটার) এক লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ করেছি। প্রথম শ্রেণির ক্রিকেটে বেতন বাড়ানোর প্রয়োজন হলে আমরা এ বিষয়ে আলোচনা করবো,’ সাংবাদিকদের বলেন নাজমুল।

বিসিবি সভাপতি জানান, সমস্যা সমাধানে বোর্ড ক্রিকেটারদের সাথে যোগাযোগের চেষ্টা করছে কিন্তু ক্রিকেটাররা সাড়া দিচ্ছে না।

শেয়ার করুন

পাঠকের মতামত