আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সব দাবি মেনে নিল বিসিবি, মাঠে ফিরছেন খেলওয়াড়রা

সব দাবি মেনে নিল বিসিবি, মাঠে ফিরছেন খেলওয়াড়রা


ক্রিকেটের সংকট আপাতত কেটে গেছে। বুধবার রাতে আলোচনার পর ক্রিকেটারদের ১১টি দাবি মেনে নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রাজস্বের ভাগ ও নারী ক্রিকেটারদের সমমর্যাদা নিয়ে ক্রিকেটারদের নতুন দুটি দাবি পরবর্তী সময় আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি।

মিরপুরে বিসিবি কার্যালয়ে আলোচনার পর গত সোমবার ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা। ফলে আগামী শুক্রবার (২৫ অক্টোবর) থেকে ভারত সফরের অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন তারা। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে শনিবার থেকে।

দিনভর নানা নাটকীয়তার পর আলোচনার মাধ্যমে ক্রিকেটার ও বিসিবির এমন সিদ্ধান্তে পৌঁছানোর খবর দেন নাজমুল হাসান পাপন। বিসিবি প্রধান বলেন, ‘আমরা আগের দিনই বলেছিলাম সব দাবিই মেনে নেবো। আজও (বুধবার) আলোচনা হয়েছে। আমরা তাদের ৯টি দাবি মেনে নিয়েছি।’

ক্রিকেটাররা আগের ১১ দাবির সঙ্গে আরও দুটি যোগ করে ১৩ দফা দাবি পেশ করেছিলেন গুলশানের সংবাদ সম্মেলনে। যদিও নাজমুল নতুন দুটি নিয়ে পরে আলোচনার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ‘নতুন দাবি নিয়ে আমরা আলোচনা করিনি। এগুলো আইনগত ভাবে দেখা হবে। এক নম্বর দাবিতে আমাদের কিছু করার নেই।’

শুক্রবার ভারত সফরের ক্যাম্প শুরু হচ্ছে। এই ক্যাম্প দিয়েই মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আর শনিবার থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড। আন্দোলন স্থগিত করায় প্রথম শ্রেণির এই ক্রিকেটও মাঠে গড়াচ্ছে সূচি অনুযায়ী।

বুধবার বিসিবি কার্যালয়ে রাত সাড়ে ৯টার পর শুরু হয় এই বৈঠক। গুলশান থেকে মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে বোর্ডের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসদের মতো সিনিয়র ক্রিকেটাররা।

এর আগে বুধবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। সেখানে তাদের মুখপাত্র হিসেবে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। ১৩ দফা দাবি পেশের পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে রাজি ক্রিকেটাররা। আজই (বুধবার) বোর্ডে যাবেন তারা।

সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনার পর বিসিবিতে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনে নামা ক্রিকেটাররা। রাত ৯টার দিকে গুলশান থেকে মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে পৌঁছান তামিম। এরপর একে একে ভেতরে গেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসরা।

শেয়ার করুন

পাঠকের মতামত