আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

খেলওয়াড়রা পান ৫০ ডলার, পরিচালকরা ৫০০!

খেলওয়াড়রা পান ৫০ ডলার, পরিচালকরা ৫০০!


বিভিন্ন বৈষম্য দূর করা ও ন্যায্য পারিশ্রমিক পাওয়ার দাবিতে ধর্মঘট শুরু করেছিলেন ক্রিকেটাররা। সোমবার ধর্মঘটের ঘোষণা দেয়ার পর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার আবারো সংবাদ সম্মেলন করেন তারা। তবে এবার ক্রিকেটারদের হয়ে কথা বলেছেন তাদের আইনজীবী সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

ক্রিকেটারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেন ব্যরিস্টার মোস্তাফিজুর রহমান। এসময় কথা বলার এক পর্যায়ে তিনি জানান যে, জাতীয় দল বিদেশ সফরে থাকলে ক্রিকেটারদের প্রতিদিন ভাতা হিসেবে ৫০ ডলার (প্রায় ৫ হাজার টাকা) করে দেয়া হয়। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা বিদেশ সফরে থাকলে তাদের দেয়া হয় ৫০০ ডলার (প্রায় ৪৫ হাজার টাকা) করে।

তখনই প্রকাশ হয় যে, সাকিব-তামিমদের চেয়ে কয়েকগুন বেশি টাকা পান ক্রিকেট বোর্ডের পরিচালকরা। আর এসব অসঙ্গতি নিয়ে ভেতরে ভেতরে অনেক আগ থেকেই ক্ষোভ ছিল। হয়ত সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো এখন।

ক্রিকেটারদের আইনজীবী বলেন, বাংলাদেশ দল যখন বিদেশ সফরে যায়, তখন জাতীয় দলের ক্রিকেটাররা প্রতিদিন পায় ৫০ ডলার। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা যখন বিদেশে যান, ওনারা ৫০০ ডলার করে পান।

তিনি আরও বলেন, প্রথম শ্রেণির ক্রিকেটে যেসব খেলোয়াড় অংশ নেয় তাদের দিনে মাত্র ১৫০০ টাকা দেয়া হয়। এটা তো ন্যায্য হল না। আমরা চাই দুই পক্ষেই ন্যায্য ভাতা। তাছাড়া ঘরোয়া লিগে যাতায়াত ভাড়া হিসেবে ক্রিকেটারদের দেয়া হয় ২৫০০ টাকা। এই সামান্য টাকা দিয়ে ঢাকা থেকে কক্সবাজার বা রাজশাহী যেতে হলে গাড়ি ছাড়া অন্য কোনো পন্থা নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত