আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পাপনের জুয়া খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পাপনের জুয়া খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিব ইস্যু ও ক্যাসিনো অভিযান ইস্যুতে যখন ক্রিকেট ও রাজনীতির মাঠ গরম, তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বিসিবি সভাপতির সভাপতি নাজমুল হাসান পাপনের একটি ভিডিও।

ভিডিওতে দেখা গেছে, জাঁকজমকপূর্ণ সিঙ্গাপুরের একটি একটি ক্যাসিনোতে বসে জুয়া খেলছেন বিসিবি সভাপতি।

কয়েক সেকেন্ডের এই ভিডিও নিয়ে গতকাল থেকে তোলপাড় শুরু হয় সোশ্যাল সাইটে। এই ভিডিও সরকারেরও দৃষ্টি এড়ায়নি। খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ ঘটনায় বিব্রত।

তবে সরাসরি কোনো মন্তব্য না করলেও পাপনের জুয়া খেলার বিষয়টিকে ‘নৈতিকতার অবক্ষয়’ হিসেবে দেখছেন তিনি।

গণমাধ্যমকে রাসেল বলেছেন, ‘বাংলাদেশে ক্যাসিনি একটি অপরাধ। সেহেতু যারা এ অপরাধ করছে তাদের আমরা শাস্তি দিচ্ছি। এমন অনেকের কথাই শুনেছি যে, বাইরে এসব করত। তবে আমি এখনও (ভিডিও) দেখিনি, শুনেছি। তাই এসব নিয়ে কিছু বলতে পারছি না। তবে সবাইকেই শাস্তি পাওয়া উচিত।’

এছাড়া সাকিব আল হাসানের শাস্তি কমানোর জন্য বিসিবির সঙ্গে একযোগে কাজ করছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

জুয়াড়ির প্রস্তাব ফিরিয়ে দিলেও আইসিসিকে না জানানোয় শাস্তি ভোগ করতে হবে অন্তত একবছর। শাস্তির বিরুদ্ধে তার আপিলের কোনো সুযোগ নেই। তারপরেও বিসিবি তাদের আইনজীবী প্যানেলকে সবকিছু পর্যালোচনার নির্দেশ দিয়েছে।

জাহিদ আহসান রাসেল বলেছেন, সাকিবকে দ্রুত মাঠে ফেরাতে সব ধরনের উদ্যোগ নিতে বিসিবিকে নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাকিবকে দ্রুত মাঠে দেখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত