আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে মুশফিকুর রহীমের ব্যাটে ভর করে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। ৪৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন মুশফিক।

শফিউল ইসলামের করা ইনিংসের প্রথম ওভারেই ফিরলেন রোহিত শর্মা। সপ্তম ওভারে নিজের প্রথম ওভার করতে এসে উইকেট পেলেন লেগি আমিনুল ইসলাম বিপ্লব। ফেরালেন লোকেশ রাহুলকে। তাতে ৩৬ রানে ২ উইকেট হারাল ভারত। এরপর অবশ্য শিখর ধাওয়ানকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দিচ্ছিলেন শ্রেয়াস আয়ার। বিপ্লবকে দুটি ছক্কাও হাঁকালেন আয়ার।
শেষ পর্যন্ত অবশ্য এই ডানহাতিকে নিজের দ্বিতীয় শিকার বানালেন বিপ্লব। এরপর শেখর ধাওয়ানকে রান আউট করলে ৯৫ রানে চার উইকেট হারায় ভারত। এরপর অভিষিক্ত শিভাব দেবুতে কট এন্ড বোল্ড করে আফিফ হোসেন দ্রুব। ১০২ রানেই পাঁচ উইকেট হারায় ভারত। তবে শেষ দিকে কুনা পান্ডে ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে চড়ে ১৪৮ রানে লড়াকু পুজি পায় ভারত।
বাংলাদেশের আমিনুল ইসলাম বিল্পব ও শফিউল ইসলাম দুটি করে উইকেট লাভ করেন।
রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান নেই। পারিবারিক কারণে তামিম ইকবালও খেলছেন না এই সিরিজে। সব মিলে এই সিরিজ কঠিন চ্যালেঞ্জ টাইগারদের জন্য।
ভারতেরও অবশ্য নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, পেসার জাসপ্রিত বুমরাহ, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নেই। বাংলাদেশ কি পারবে সেই সুযোগটা নিতে?
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশভ পন্ত, ক্রুনাল পান্ডিয়া, শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, খলিল আহমেদ।

শেয়ার করুন

পাঠকের মতামত