আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন ওয়ার্নার

ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন ওয়ার্নার

 

মোহাম্মদ আব্বাসের শর্ট বল পুল করলেন। মিড অন দিয়ে বল চলে গেল বাউন্ডারিতে। ততক্ষণে শুরু হয়ে গেছে তার সেই ট্রেডমার্ক উদযাপন। সেটি এবার একটু বেশিই লম্বা হলো। দৌড়ে গিয়ে প্রথমে চিরচেনা সেই লাফ। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে দুহাত উঁচিয়ে অভিনন্দনের জবাব, সঙ্গে গর্জন। এরপর হেলমেটে চুমু। আরও একবার লাফ। 

ডেভিড ওয়ার্নারের উদযাপন তো একটু বেশি হওয়ারই কথা! ওই চারেই যে টেস্ট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি পেয়ে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনার।

অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিন শনিবার প্রথমে আগের দিনের সেঞ্চুরিকে তিনি রূপ দেন ডাবলে। এরপর সেটিকে রূপান্তর করেন ট্রিপলে।

দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে গোলাপি বলের টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন ওয়ার্নার। এই টেস্টেই খেলা পাকিস্তান অধিনায়ক আজহার আলী এর আগে করেছিলেন অপরাজিত ৩০২, ২০১৬ সালে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

লাল কিংবা গোলাপি বলের টেস্ট; প্রায় তিন বছর পর কোনো ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরি করলেন। সবশেষ ২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের করুন নায়ার করেছিলেন অপরাজিত ৩০৩।

এছাড়া অ্যাডিলেড ওভালে এই প্রথম কোনো ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরি করলেন। ওয়ার্নার ছাড়িয়ে গেছেন এই মাঠে ৮৮ বছর আগে স্যার ডন ব্র্যাডম্যানের করা অপরাজিত ২৯৯ রানকে।

ওয়ার্নারের ইনিংসটা থেমে যেতে পারত অবশ্য ২২৬ রানেই। মোহাম্মদ মুসার অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করে ক্যাচ দিয়েছিলেন গালিতে। কিন্তু মুসা ওভারস্টেপিং করেছিলেন। নো বলের কল্যাণে বেঁচে যান ওয়ার্নার।

১৬৬ রান নিয়ে দিন শুরু করা ওয়ার্নার প্রথম পৌনে এক ঘণ্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলেন ডাবলে। এরপর ছুটেছেন ট্রিপলের দিকে। ২৮৯ থেকে ইফতিখার আহমেদকে চার মেরে পৌঁছে যান ২৯৩-এ। ডাবল ও সিঙ্গেল নিয়ে ২৯৬ রানে। এরপর আব্বাসকে চার হাঁকিয়ে তিনশ স্পর্শ করেন ৩৮৯ বলে।

অস্ট্রেলিয়া ইনিংস (৫৮৯/৩) ঘোষণা করার সময় ওয়ার্নার অপরাজিত ছিলেন ৩৩৫ রানে। ৪১৮ বলে ৩৯ চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান ৩৩ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান।

শেয়ার করুন

পাঠকের মতামত