আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতলেন মেসি

রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতলেন মেসি

রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। বর্ষসেরা ফুটবলের মর্যাদাকর এই পুরস্কারে বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা হারান ভার্জিল ফন ডাইক ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ২ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ।

এর আগে মেসি ও রোনালদো সমান পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছিলেন। মেসি ২০০৯, ১০, ১১, ১২ ও সর্বশেষ ২০১৫ সালে ট্রফিটি হাতে তোলেন। আর চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো ২০০৮, ১৩, ১৪, ১৬ ও ২০১৭ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।

ফ্রান্স ফুটবল সাময়িকী ব্যালন ডি’অরের জন্য এর আগে ৩০জনের তালিকা তৈরি করেছিল। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পান মেসি, ফন ডাইক ও রোনালদো। বিশ্বের ১৮০জন ফুটবল সংবাদকর্মী বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ভোট দেন। এছাড়াও ভোট দেন অধিনায়ক ও কোচেরা।

৩২ বছর বয়সী মেসি গত মৌসুমে লা লিগায় ৩৬ গোল করে শিরোপা জিতিয়েছেন বার্সাকে। সেইসঙ্গে ব্যক্তিগত পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শু জেতেন। যদিও জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় তার দল আর্জেন্টিনাকে তৃতীয় করতে পেরেছিলেন তিনি।

মেসি ছাড়া সেরা হওয়ার দৌড়ে লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তার ক্লাবের হয়ে গতবার চ্যাম্পিয়নস লিগ জেতেন। এছাড়া তার জাতীয় দল নেদারল্যান্ডসের হয়ে উয়েফা ন্যাশন্স লিগের ফাইনালে খেলে রানারআপ হন। এর আগে ফিফার বর্ষসেরা দ্য বেস্ট হওয়ার লড়াইও তার সঙ্গে বার্সা অধিনায়কও ছিলেন। তবে সেখানে শেষ হাসি হাসেন মেসি। কিন্তু ইউরোপের বর্ষসেরায় আবার মেসিকে হটিয়ে পুরস্কার জিতেছিলেন ফন ডাইক।

এদিকে রিয়াল ছেড়ে ইতালিতে পাড়ি দেওয়া রোনালদো প্রথম মৌসুমেই জুভেন্টাসের হয়ে সিরিআ ও সুপারকোপ ইতালিয়ানা জেতেন। এছাড়া উয়েফা ন্যাশন্স লিগে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন। 

২০১৮ মৌসুমে ব্যালন ডি’অর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে তার বড় ভূমিকা ছিল। অসাধারণ খেলেছিলেন রাশিয়া বিশ্বকাপেও। তার দেশকে ফাইনালে নিয়ে গিয়ে রানারআপ হয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত