আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিপিএল উদ্বোধন: ঢাকা মাতিয়েছেন সালমান-ক্যাটরিনা

বিপিএল উদ্বোধন: ঢাকা মাতিয়েছেন সালমান-ক্যাটরিনা


বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মূল আকর্ষণেই ছিলেন বলিউডের সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। রোববার সকালে ঢাকায় আসেন দুজন। অপেক্ষা ছিলো কখন মঞ্চে উঠবেন দুই বলিউড তারকা। অবশেষে দেখা মিলল ক্যারিনা কাইফ ও সালমান খানের। সময় অনুয়ায়ি রাত সাড়ে ১০টার দিকে মঞ্চে উঠেন ক্যাটরিনা। গানের ছন্দে দারুণ নৃত্তে মঞ্চ মাতিয়েছেন ক্যাটরিনা আর তার পরেই মঞ্চে উঠেন সালমান। এককভাবে মঞ্চ মাতানো গানে পারফর্ম করে দুজন উপস্থিত দর্শকদের সাথে কিছু কথা বলেন।

তারপর দুজনের যুগল নৃত্যে রাত ১০টা ৫০ মিনিটে শেষ হয় বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

এর আগে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।

এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকার গৃহীত বিভিন্ন কর্মসুচির প্রথম সূচি।

৪০ দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠারন মঞ্চ মাতাতে ঢাকায় পা রাখেন জনপ্রিয় বলিউড তারকা সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগাম ও কৈলাশ খেরেরা। এছাড়া দেশি তারকাদের মধ্যে আছেন মমতাজ, জেমসসহ আরও অনেকে। পাঁচ ঘন্টা দীর্ঘ এই অনুষ্ঠানে পারফর্ম করবেন তারা।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই কনসার্ট দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবি’র তত্ত্বাবধানে এবার বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা রাখা হয়েছে। পুরো স্টেডিয়ামকে সাজানো হয়েছে বর্ণিলভাবে। সব মিলিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশেষ এই বিপিএল উদ্বোধন হয়।

সাতটি দলের অংশগ্রহণে যথাযথভাবে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের ‘বঙ্গবন্ধু বিপিএল’। দলগুলো হচ্ছে- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট থান্ডার, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স। বিসিবি নিজের তত্ত্বাবধানে এবারের আসরের দলগুলো পরিচালনা করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত