আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

হেরে গিয়ে টাইগারদের মারতে আসে ভারতীয়রা

হেরে গিয়ে টাইগারদের মারতে আসে ভারতীয়রা

দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপজয়ীদের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। রবিবার যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশের কাছে হেরে অখেলোয়াড়সুলভ আচরণ করলেন ভারতের যুব ক্রিকেটাররা। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতি এমনকী বাংলাদেশের জাতীয় পতাকা কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

রবিবার রাকিবুলের ব্যাট থেকে উইনিং শট আসার পরেই উল্লাসে মেতে ওঠে পুরো বাংলাদেশ দল। ডাগআউট থেকে পতাকা নিয়ে দৌড় শুরু করেন প্রান্তিক নওরোজ নাবিল, তানজিম হাসান সাকিব, শরীফুলরা। সেই সময় থেকে শুরু হওয়া উদযাপন চলেছে প্রায় মিনিট বিশেক ধরে। বাংলাদেশ যখন জয়োল্লাস করছে তখন এক পাশ থেকে চেয়ে চেয়ে দেখছে ভারত। তবে উল্লাস থামিয়ে এক পর্যায়ে আকবর-শামিমরা করমর্দন করতে যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে। তখনই শুরু হয় ঝামেলা।

কয়েকজন মেজাজ হারিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর চড়া হয়। কেউ কেউ মারার চেষ্টাও করেন। একটা সময় বাংলাদেশি ক্রিকেটারদের হাত থেকে জাতীয় পতাকা কেড়ে নেয় ভারতীয় কয়েকজন ক্রিকেটার।

এই কয়েকটা দৃশ্যের মাঝেই সরাসরি সম্প্রচারের মূল ক্যামেরা অন্যদিকটা দর্শকদের সামনে তুলে ধরে। তাতে আড়ালে পড়ে যায় ওই সময়কার ঘটনাটি। পরে অবশ্য ম্যাচ অফিসিয়াল ও দুই পক্ষে কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে বাংলাদেশি ক্রিকেটারদের উদযাপন মুগ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। সংস্থাটির পক্ষ থেকে সোশ্যাল সাইটে ভিডিও পোস্ট করে বলা হয়েছে, বাংলাদেশ জানে কীভাবে উদযাপন করতে হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত