আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

প্রথম ফুটবলার হিসেবে ‘স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার’ হলেন মেসি

প্রথম ফুটবলার হিসেবে ‘স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার’ হলেন মেসি

টাইগার উড, রাফায়েল নাদালদের পেছনে ফেলে যৌথভাবে ‘লাওরিয়াস স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার’ খেতাব জিতে নিয়েছেন লিওনেল মেসি ও লুইস হ্যামিল্টন।
১৯৯৯ সাল থেকে লাওরিয়াস অ্যাকাডেমির পক্ষ থেকে বিশ্বের সেরা ক্রীড়াবিদদের এই পদক প্রদান করা হচ্ছে। এবারই প্রথম কোনও ফুটবলার এই পুরষ্কার গ্রহণ করলেন।
বার্লিনে আর্জেন্টিনা ও বার্সেলোনার মহাতারকা মেসি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিডিও বার্তায় ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে ফর্মুলাওয়ানের ব্রিটিশ তারকা ড্রাইভার লুইস হ্যামিল্টন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের হাত থেকে পদকটি গ্রহণ করেন।
ভিডিও বার্তায় মেসি বলেন, ‘প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছে এই আয়োজনে উপস্থিত না হতে পারায়। ইচ্ছা থাকার পরও আমি যোগ দিতে পারিনি। আমি ধন্যবাদ জানাতে চাই অ্যাকাডেমিকে যারা আমাকে এই পদকের জন্য উপযুক্ত মনে করেছেন। এই পদকটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো এটি গ্রহণ করতে পেরে আমি সম্মানিত।
শুধু ফুটবলার নয় প্রথম কোনও দলীয় খেলোয়াড় হিসেবে এই পুরষ্কার গ্রহণ করেন মেসি।
‘আমি আসলে খুবই আনন্দিত। প্রথম কোনও দলীয় খেলোয়াড় হিসেবে এমন সম্মান অর্জন করতে পেরে। অবশ্যই আমার দলকে ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবার, সমর্থকসহ যারা আমার পাশে ছিলেন সবার কাছে আমি কৃতজ্ঞ।’
গলফার টাইগার উড, টেনিস তারকা রাফায়েল নাদাল, মটর বাইক রেসার মার্ক মাকুয়েজ ও ডিসটেন্স রানার ইলিউড কিপছোগে ছিলেন ‘স্পোর্টস ম্যান অব দ্য ইয়ার’ হবার দৌড়ে।

শেয়ার করুন

পাঠকের মতামত