আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ক্রিকেটে অস্কার জিতলেন সাকিব

ক্রিকেটে অস্কার জিতলেন সাকিব


সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। যিনি বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে আছেন। নিষেধাজ্ঞার মধ্যে থাকলেও তার কীর্তি ঠিকই তাকে খুঁজে ফিরছে। এই যেমন আজ বৃহস্পতিবার তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অস্কার জিতলেন ‘সেরা বোলিং স্পেলের’ জন্য।

২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। বল হাতে দ্বিতীয় ম্যাচেই রেকর্ড গড়েন তিনি। বার্বাডোস ট্রাইডেন্টের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন রেকর্ড ৬ উইকেট। সিপিএলের ইতিহাসে এখনো সেটি সেরা বোলিং স্পেল।

সেদিন জ্যাসন হোল্ডার ও শ্যানন গ্যাব্রিয়েল বার্বাডোজের জাস্টিন গুলেন, ডাভি জ্যাকবস ও ড্যারেন ব্রাভোকে ফেরান ২৫ রানের মধ্যে। এরপর টানা ছয়টি উইকেট তুলে নেন সাকিব। একে একে তিনি ফেরান রস টেলর (১১), ডোয়াইন ব্রাভো (৫), কেভিন ও’ব্রায়েন (৯), নিকোলাস পুরান (০), কেভিন কুপার (০) ও স্যামুয়েল বার্দিকে (১)। কী ভয়ঙ্কর স্পেলই না করেছিলেন সেদিন। তার বোলিং তোপে বার্বাডোজ মাত্র ৫২ রানে অলআউট হয়েছিল। ম্যাচসেরা হয়েছিলেন সাকিব।

আজ বৃহস্পতিবার সিপিএল অস্কারে সাকিবের সেই যাদুকরী স্পেলের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ভেরিফায়েড পেইজে পুরস্কার ঘোষণার পর সাকিবের সেই বোলিং স্পেলের ভিডিও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তাদের ক্রিকেট ইতিহাসের সেরা পারফরমারদের পুরস্কৃত করছে। তারা সেটার নাম দিয়েছে ‘সিপিএল অস্কার’।

শেয়ার করুন

পাঠকের মতামত