আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

শচীন আমাকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন: ইনজামাম

শচীন আমাকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন: ইনজামাম


একসময় দুই ক্রিকেট কিংবদন্তিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতো। ২২ গজে তাদের লড়াই দেখতে মুখিয়ে থাকত গোটা ক্রিকেটবিশ্ব। তবে সেই যুদ্ধটা কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ ছিল। এর বাইরে তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। দুজনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব।

আদতে ভারতীয় মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের বড় ভক্ত ইনজামাম-উল হক। তা অকপটে স্বীকার করলেন পাকিস্তানের লিজেন্ড। তার কথায়– শচীনের প্রতি সমীহ ঝরে পড়েছে। তা ক্রিকেটীয় আন্তরিকতাকে আরও নিবিড় করেছে বলে দাবি ক্রিকেট বিশ্লেষকদের।

ইনজামামের ভাষ্যমতে, ক্রিকেটের জন্যই জন্ম হয়েছে টেন্ডুলকারের। ক্রিকেট ও সে একে অপরের পরিপূরক। বরাবর এ কথা বিশ্বাস করি আমি।

নিজের জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ক্রিকেট ও শচীন নিয়ে বিস্তর কথা বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তিনি এ ভেবে অবাক হন, মাত্র ১৬-১৭ বছরের বালক কীভাবে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসের মতো বিশ্ব ত্রাস বোলারের বিরুদ্ধে বুক চিতিয়ে ব্যাট করতে পারেন।

তা কেবল বিশেষ ক্ষমতাসম্পন্ন ক্রিকেটারের পক্ষে সম্ভব বলে মনে করেন ইনজি। সেই সক্ষমতা শচীনের মধ্যে ছিল বলে বিশ্বাস করেন তিনি।

সাবেক পাক অধিনায়কের মতে, সীমাহীন চাপের মধ্যে নিজেকে ফোকাস রেখে কীভাবে সেরাটা বের করে আনতে হয়, তা শচীনের কাছ থেকে সবার শেখা উচিত।

ইনজামাম বলেন, শচীন যখন আন্তর্জাতিক আঙিনায় প্রবেশ করেন, তখন কিংবা তার আগে ব্যাটসম্যানরা এখনকার মতো ভূরি ভূরি রান তুলতে পারতেন না। ক্যারিয়ারে ৮ থেকে সাড়ে ৮ হাজার রানও কোনো ব্যাটসম্যানের কাছে অনেক ছিল। ভারতীয় ক্রিকেটের প্রথম লিটল মাস্টার সুনীল গাভাস্কার টেস্টে ১০ হাজার রান করে সেই মিথ ভেঙে দেন।

পরে স্বদেশী ব্যাটিং মহারথীকে টপকে যান শচীন। তিনি এমন এক জায়গায় পৌঁছান, যা অতিক্রম কার্যত অসম্ভব বলে দাবি ইনজির। ব্যাটিং মায়েস্ত্রোর রেকর্ড কে ভাঙেন, তা দেখতে মরিয়া হয়ে রয়েছেন তিনি।

বোলারের বুক কাঁপানো ব্যাটসম্যানের পাশাপাশি বোলার শচীনকে ফুল মার্কস দিয়েছেন ইনজামাম। তিনি বলেন, নিজের ক্যারিয়ারে বহু স্পিনারকে খেলেছি আমি। সবাইকে শক্ত হাতে সামলেছি। কিন্তু শচীনের মতো কেউ আমাকে সমস্যায় ফেলতে পারেননি। তার বলে বেশ কয়েকবার আউট হয়েছি আমি।

শেয়ার করুন

পাঠকের মতামত