আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল


বাংলাদেশ জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ছয় বছর পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক পদে আনুষ্ঠানিকভাবে এলো পরিবর্তন। এ সময়টায় সিরিজ বাই সিরিজ ওয়ানডে অধিনায়কের দায়িত্ব সামলেছেন মাশরাফি বিন মুর্তজা। দুই বিশ্বকাপেও তার কাঁধে ছিল অধিনায়কের দায়িত্ব।

দুই দফায় অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পর গত ৬ মার্চ অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলেন মাশরাফি। ৫০ জয় নিয়ে মাশরাফি ছেড়েছেন অধিনায়কত্ব। মাশরাফির কাছ থেকে তামিম পেলেন দায়িত্ব।

রোববার (৮ মার্চ) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বোর্ড সভার পর গণমাধ্যমে বলেছেন, সর্বসম্মতিক্রমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। তাকে লম্বা সময়ের জন্য অধিনায়ক করা হয়েছে। আমাদের শুরুতে ইচ্ছা ছিল স্বল্প সময়ের জন্য করবো। এক বছর পর একজনকে পূর্ণাঙ্গ করতে চেয়েছিলাম। কিন্তু আজকের বোর্ড সভায় আমরা চিন্তা করলাম তামিমকে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হোক। স্বল্প সময় নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আমরা চাই তামিম দীর্ঘ সময়ের জন্য করুক।

মাশরাফিকে কাঁধে করে বিদায় জানিয়েছিলেন তামিম। সেই কাঁধেই এখন বাংলাদেশের রঙিন পোশাকের ওয়ানডের দায়িত্ব। এর আগে বাংলাদেশ চারটি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ২০১৯ বিশ্বকাপের পর মাশরাফির চোটে তামিম পান অধিনায়কের দায়িত্ব। তার নেতৃত্ব তিন ম্যাচেই দল হেরেছিল। এছাড়া ২০১৭ সালে মুশফিকের অনুপস্থিতিতে টেস্ট অধিনায়ক হয়েছিলেন এক ম্যাচের জন্য। ওই ম্যাচও বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তামিম। ২০৭ ওয়ানডেতে তার রান ৭২০২। সেঞ্চুরিও আছে সবথেকে বেশি, ১৩টি। হাফ সেঞ্চুরি ২৭টি।

তামিমের পাশাপাশি এ পদের জন্য আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ রিয়াদ বর্তমানে টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব করছেন। তামিমকে নির্বাচন করার কারণ জানাতে গিয়ে বোর্ড প্রধান বলেছেন, অধিনায়ক নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড অনেক খেলোয়াড়কে দেখে। অনেক সময় আবার অনেকে আগ্রহীও হয় না। সবার কথা বিবেচনা করে তামিমকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাটসম্যান তামিম নিজেকে প্রমাণ করেছেন বিশ্ব ক্রিকেটে। এবার অধিনায়ক তামিমের পালা। মাশরাফি যে জায়গায় দলকে রেখে গেছেন। সেখান থেকে এগিয়ে যাওয়ার পালা।

শেয়ার করুন

পাঠকের মতামত