আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

করোনা আতঙ্কে পেছাল আইপিএল

করোনা আতঙ্কে পেছাল আইপিএল


করোনা আতঙ্কে দুই সপ্তাহের জন্য পিছিয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে এবারের টুর্নামেন্ট। তারপর টুর্নামেন্টের বল গড়ালে তাও দর্শকহীন গ্যালারিতেই হওয়ার সম্ভাবনা। শুক্রবার আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোকে টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ কর্তারা।

শনিবার মুম্বাইয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে এ ব্যাপারে বিশদ আলোচনা হবে। এদিনই রয়েছে আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানেই হয়তো আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে এবারের সংস্করণের সূচি থেকে যাবতীয় বিষয়।

বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল-এর সঙ্গে জড়িত সবাই যাতে সুস্থ, নিরাপদে থাকেন, সেই ব্যাপারে বিসিসিআই সদা সতর্ক। সবার কথা চিন্তা করেই আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে আইপিএল-এর বিদেশি ক্রিকেটাররা ওই দিনের আগে সংশ্লিষ্ট দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। করোনা আতঙ্কের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের না থাকাটাকেও টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ হিসাবে মনে করছেন বিশেষজ্ঞরা।

টুর্নামেন্ট যেহেতু দুই সপ্তাহেরও বেশি দেরি করে শুরু হচ্ছে, তাই নির্ধারিত সময়ের মধ্যে আইপিএল শেষ করতে হলে একইদিনে দুটি করে ম্যাচ (ডাবল হেডার)-এর সংখ্যা আরও বাড়বে। এর আগে ঘোষিত সূচি অনুযায়ী, ‘ডাবল হেডার’ হওয়ার কথা ছিল শুধুমাত্র রবিবার। পরিবর্তিত পরিস্থিতিতে মনে করা হচ্ছে, সপ্তাহের অন্য দিনগুলোতেও ‘ডাবল হেডার’ হবে।

টুর্নামেন্টের বল গড়ালেও দর্শকহীন স্টেডিয়ামেই যে খেলা হবে, সেই ব্যাপারে আভাস দিয়েছে বিসিসিআই।

শেয়ার করুন

পাঠকের মতামত