আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আফ্রিদি এখন ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে টি- টোয়েন্টি খেলবেন

আফ্রিদি এখন ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে টি- টোয়েন্টি খেলবেন

শহীদ আফ্রিদি উড়ে চলে এসেছেন ঢাকায়। না, এমন
নয়, ধবল ধোলাই ঠেকাতে তৃতীয় ওয়ানডেতে মাঠে
নেমে পড়বেন গত এশিয়া কাপে বাংলাদেশের ৩২৬
রানকে উড়িয়ে দেওয়া এই মারকুটে ব্যাটসম্যান।
টেস্ট ছেড়েছেন, ছেড়েছেন ওয়ানডে। তবে
চালিয়ে যাচ্ছেন টি-টোয়েন্টি। আফ্রিদি
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তান দলের
অধিনায়কও। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে
সিরিজ শেষ দিকে। সিরিজের একমাত্র টি-
টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিতে আফ্রিদি এখন
ঢাকায়। সোয়া ১২টার দিকে বিমানবন্দরে এসে
পৌঁছান পাকিস্তানি অলরাউন্ডার। বিমানবন্দরের
আনুষ্ঠানিকতা সেরে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছান
দুপুর দুইটার দিকে। ঢাকায় এর আগে অনেকবারই
এসেছেন আফ্রিদি। প্রতিবারই সঙ্গী ছিল বিজয়ের
সুখস্মৃতি। সর্বশেষ ২০১৪ সালের মার্চে এশিয়া
কাপের ওই ম্যাচে ২২৫ রানে ৫ উইকেট পড়ে
যাওয়া পাকিস্তানকে বাঁচিয়েছিলেন ২৫ বলে ৫৯
রানের ঝোড়ো ইনিংস খেলে। এবার ঢাকায় এসে
আফ্রিদি খুঁজে পাচ্ছেন সতীর্থদের বিমর্ষ কালো
মুখ।তবে টি-টোয়েন্টি ম্যাচ এখনো বাকি। তবে
বাংলাদেশে এসেই আফ্রিদির মুখোমুখি হতে হচ্ছে
তিক্ত প্রশ্নের। এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে
সিরিজ হেরেছে পাকিস্তান। কী ভাবছেন তিনি?
বিষয়টি নিয়ে খুব একটা কথা বলতে চাইলেন না।
এ দিকে সিরিজ নিশ্চিত হওয়ায় খোশমেজাজে
বাংলাদেশ শিবির। অধিকাংশ খেলোয়াড়ই ছুটির
মেজাজে দিন কাটিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত