আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দেশের চিকিৎসক, নার্স, সেনাবাহিনীকে স্যালুট জানালে সাকিব

দেশের চিকিৎসক, নার্স, সেনাবাহিনীকে স্যালুট জানালে সাকিব


করোনাভাইরাসের বিপক্ষে লড়ছে পুরো বাংলাদেশ। তবু ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। প্রতিদিনই কেউ না কেউ সংক্রমিত হচ্ছেন। সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সেনাবাহিনীকে পর্যন্ত মাঠে নামানো হয়েছে। এ ছাড়া চিকিৎসক ও নার্সরাও আছেন, করোনা ঠেকাতে খেটে যাচ্ছেন দিন রাত। লড়াকু এসব মানুষকে স্যালুট জানালেন সাকিব আল হাসান।

চীন হয়ে ইউরোপ ঘুরে বিশ্বভ্রমণের পথে বাংলাদেশেও ঘাঁটি গেড়েছে করোনাভাইরাস। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এরই মধ্যে বাংলাদেশে ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন চারজন। ভাইরাসটির প্রকোপ আরও বাড়বে, তা নিশ্চিত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব সব নিয়মকানুনই মেনে চলছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে ১৪ দিনের স্বেচ্ছানির্বাসনে আছেন। এমনকি দেখা করেননি নিজের মেয়ের সঙ্গেও।

কাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে কথাগুলো লেখেন সাকিব, ‘সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তাদের, যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন। আমরা তাদের সাহায্য করতে যা পারি তা হলো—বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা এক সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারব। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।’

এর আগে বাংলাদেশে বিদেশফেরত নাগরিকদের প্রতিও কিছু কথা বলেছিলেন সাকিব। এই তারকা অলরাউন্ডার নিজের ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচারিত ভিডিওতে বলেছিলেন, ‘যদি কেউ বিদেশফেরত থাকেন, তাহলে অবশ্যই নিজেকে ঘরে রাখা এবং ঘর থেকে যাতে বাইরে না যাওয়া হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। একই সঙ্গে আরেকটি ব্যাপার মনে রাখতে হবে, যেন আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী এসে আপনার সঙ্গে দেখা করতে না পারেন। ১৪ দিন আপনাকে ঘরে থাকতে হবে, যেটা খুবই জরুরি।’

শেয়ার করুন

পাঠকের মতামত