আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এমন লজ্জায় আগে পড়েনি পাকিস্তান!

এমন লজ্জায় আগে পড়েনি পাকিস্তান!

ম্যাচ শুরর আগেই পূর্ব গ্যালারিতে একটা ব্যানার
চোখে পড়ল। বড় হরফে লেখা, ‘বাংলাওয়াশেরঅপেক্ষায়’! গ্যালারির প্রতিটি দর্শকের মনেরকথাই বুঝি লিখে এনেছেন ওই দর্শক। কেবল মিরপুরশেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি কেন, ১৬কোটি মানুষের চাওয়া ছিল নিশ্চয় এটিই।বাংলাদেশের দর্শকেরা যেমন মনেপ্রাণেচেয়েছেন পাকিস্তানকে ধবলধোলাইয়ের লজ্জাদিতে। তেমনি পাকিস্তানি দর্শকেরাও চেয়েছেন,এ লজ্জা থেকে রেহাই পাওয়ার! কিন্তু তা হয়নি।রেকর্ড বইয়ে শেষ অবধি লেখা হয়েছেপাকিস্তানের লজ্জার এক অধ্যায়। যখনই ওইঅধ্যায়ে চোখ বোলাবে পাকিস্তানি দর্শকেরা,নিশ্চয় হতাশা মেশানো দীর্ঘ একটা শ্বাস বেরিয়েআসবে বুক চিড়ে। এই লজ্জা ভুলতে পাকিস্তানিদেরকত দিন, কত বছর লাগে কে জানে!পাকিস্তান প্রথম ওয়ানডে সিরিজ খেলেছিল ১৯৭৩সালের ১১ ফেব্রুয়ারি। সে ম্যাচে হেরেছিল ২২রানে। ওটা ছিল মাত্র এক ম্যাচের সিরিজ। তবেআক্ষরিক অর্থে পাকিস্তান প্রথম ওয়ানডে সিরিজেধবলধোলাইয়ের শিকার হয় ওয়েস্ট ইন্ডিজেরবিপক্ষে। ১৯৮০ সালের নভেম্বর-ডিসেম্বরেপাকিস্তানের মাটিতেই তাদের ৩-০ ব্যবধানেধবলধোলাই করে যায় ক্যারিবীয়রা। এরপর আরও১১বার ধবলধোলাইয়ের শিকার হয়েছে পাকিস্তান।তবে প্রতিপক্ষের নামগুলো বরাবরই সমীহজাগানিয়া। পাকিস্তানকে সবচেয়ে বেশিধবলধোলাই করেছে ইংল্যান্ড, চারবার। তিনবারকরেছে অস্ট্রেলিয়া, দুইবার ওয়েস্ট ইন্ডিজ।একবার ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।ধবলধোলাই দূরে থাক, পাকিস্তান এ সিরিজের আগেবাংলাদেশ তো বটেই, কখনো জিম্বাবুয়ে,আয়ারল্যান্ডের কাছে সিরিজই হারেনি।প্রথমবারের মতো আজ তাদের শিকার হতে হলো এমনধবলধোলাই, থুড়ি, বাংলাওয়াশের মতো তিক্তঅভিজ্ঞতার! নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ আগেইজেনে গেছে। এবার জেনে গেল পাকিস্তান। এইবাংলাদেশ অন্য রকম। এই বাংলাদেশ র্যাঙ্কিংয়েতাদের ওপরে থাকা দলকে নিয়েও ছিনিমিনিখেলতে জানে!এর আগে চার ওয়ানডে সিরিজের প্রতিটিতেবাংলাদেশকে ধবলধোলাই করেছে পাকিস্তান।২০০২ সালে বাংলাদেশের মাটিতেই ৩-০ হারিয়েগিয়েছিল পাকিস্তান। পরের বছর পাকিস্তানেগিয়ে ৫-০ ব্যবধানে পরাজয়ের যাতনায় পুড়েছেবাংলাদেশে। ২০০৮ সালে পাকিস্তানে একইব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর সর্বশেষ,২০১১ সালে ৩-০ ব্যবধানে হার।পাকিস্তানের বিপক্ষে এমন কত পরাজয়ের যন্ত্রণাদীর্ঘ কাল বুকে বইয়ে বেড়িয়েছেন বাংলাদেশেরদর্শকেরা। এবার পাকিস্তানের দর্শকদের পালা।বাংলাওয়াশ নামক এক যন্ত্রণা তাদের যে বইয়েবেড়াতে হবে বহুকাল!যত ধবল ধোলাইয়ের শিকার পাকিস্তান:প্রতিপক্ষ মৌসুম সিরিজের ফলওয়েস্ট ইন্ডিজ ১৯৮০-৮১ ৩-০ইংল্যান্ড ১৯৭৮ ২-০ইংল্যান্ড ১৯৮২ ২-০ভারত ১৯৮৩/৮৪ ২-০ইংল্যান্ড ১৯৮৭/৮৮ ৩-০ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৭/৮৮ ৫-০অস্ট্রেলিয়া ১৯৯৮/৯৯ ৩-০শ্রীলঙ্কা ১৯৯৯/০০ ৩-০অস্ট্রেলিয়া ২০০৯/১০ ৫-০ইংল্যান্ড ২০১১/১২ ৪-০অস্ট্রেলিয়া ২০১৪/১৫ ৩-০নিউজিল্যান্ড ২০১৪/১৫ ২-০বাংলাদেশ ২০১৪/১৫ ৩-০

শেয়ার করুন

পাঠকের মতামত