আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

‘সেল্ফ আইসোলেসন’ শেষে পরিবারের কাছে সাকিব

‘সেল্ফ আইসোলেসন’ শেষে পরিবারের কাছে সাকিব

মাগুড়া থেকে যুক্তরাষ্ট্র ফিরে ‘সেল্ফ আইসোলেসনে’ ছিলেন সাকিব আল হাসান। উইসকনসিনের এক হোটেলে ১৪ দিন আইসোলেশনে থাকার পর গতকাল শুক্রবার পরিবারের সঙ্গে যোগ দেন সাকিব। সাকিবের পরিবারের সদস্য বাংলাদেশের এক অনলাইন নিউজ পোর্টালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উইসকনসিনের সেই হোটেল থেকে কয়েক মিনিটের ব্যবধানে সাকিবের নিজের বাড়ি। সেখানে আগে থেকেই ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা। স্ত্রী-সন্তান ও পরিজনের সঙ্গে না থেকে স্বেচ্ছায় আলাদা করে রেখেছিলেন নিজেকে।

জানা গেছে, পুরোপুরি সুস্থ আছেন সাকিব। সামনের কয়েকটি সপ্তাহ পরিবার নিয়ে থাকবেন যুক্তরাষ্ট্রেই। গৃহবন্দি হয়ে থাকার ইচ্ছা সাকিব দম্পতির।

১৪ দিন আইসোলেটেড থাকাকালিন সাকিব নিজের নামে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের গড়ে তোলা ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ দিয়ে দেশে বিদেশ হতে ফান্ড সংগ্রহ করবেন সাকিব। সে ফান্ড তুলে দিচ্ছেন ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামক একটি উদ্যোগে। ইতিমধ্যে যারা ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে। সেখানে সবাইকে সাহায্য করতে আহবান জানিয়েছেন সাকিব নিজে।

পাশাপাশি ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ ও কনফিডেন্স গ্রুপ মিলে ডাক্তারদের প্রয়োজনীয় কিট সরবরাহের ২০ লক্ষ টাকার একটি অনুদান দেন।

নিধেষাজ্ঞায় থাকা সাকিবের জাতীয় দল কিংবা স্থানীয় কোনো ক্রিকেটারের সঙ্গে করোনা যুদ্ধে যুক্ত হওয়ার সুযোগ নেই। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাধারণ মানুষের পাশে থাকতে নিজ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কিছুদিন আগে ৩৩ এ পা রেখেছেন সাকিব। নিষেধাজ্ঞায় থাকা এ ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত