আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

এখন ম্যাচ বাঁচানোর লক্ষ্য বাংলাদেশের

এখন ম্যাচ বাঁচানোর লক্ষ্য বাংলাদেশের

খুলনা টেস্টের তৃতীয় দিন শেষে জয়-পরাজয় নিয়ে আর ভাবছে না বাংলাদেশ। স্বাগতিকদের এখন 

মূল লক্ষ্য, চতুর্থ দিনের সকালে পাকিস্তানকে যত দ্রুত সম্ভব অলআউট করে ম্যাচ বাঁচানোর চেষ্টা 
করা।
বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ 
উইকেটে ৫৩৭ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে ২০৫ রানে এগিয়ে রয়েছে তারা।  দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসে শুভাগত হোম চৌধুরী 
জানান, জয়-পরাজয় নিয়ে এখন ভাবছেন না তারা। চতুর্থ দিন প্রতিপক্ষকে যত দ্রুত সম্ভব অলআউট 
করাই এখন তাদের লক্ষ্য।“যতটা পারা যায়, পাকিস্তানকে কম রানে আটকানোর চেষ্টা করব।”প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হওয়া বাংলাদেশকে ম্যাচ বাঁচাতে পাঁচ সেশন ব্যাট করতে হতে 
পারে। অফস্পিন অলরাউন্ডার শুভাগত মনে করেন, দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করা গেলে ম্যাচ 
বাঁচানো সম্ভব হবে।“অবশ্যই (ম্যাচ বাঁচানো) সম্ভব। আমাদের ব্যাটিংটা ভালো। যদি ভালো ব্যাটিং করতে পারি, অবশ্যই 
সম্ভব।”টানা দুই দিন বোলিংয়ে সাফল্য পাননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে 
এই বাঁহাতি স্পিনারের চেষ্টায় কোনো ত্রুটি দেখেননি শুভাগত। চতুর্থ দিনের খেলা শেষে ১২২ রানে 
উইকেটশূন্য রয়েছেন সাকিব।

শেয়ার করুন

পাঠকের মতামত