আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এ বছর মাঠে গড়াবে না কোন আন্তর্জাতিক ফুটবল

এ বছর মাঠে গড়াবে না কোন আন্তর্জাতিক ফুটবল

করোনায় ভাইরাসের থাবায় থমকে গেছে বিশ্বের সব ক্রীড়া আসর। আন্তর্জাতিক বা ঘরোয়া সব ধরনের খেলায় বন্ধ রেখেছে করোনায় আক্রান্ত দেশগুলো। এমন পরিস্থিতিতে আবার কবে মাঠে গড়াবে ফুটবল তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে ২০২১ সালের আগে বেশিরভাগ আন্তর্জাতিক ফুটবল হওয়ার সম্ভাবনা খুবই কম, এমন বলেছেন ফিফা সহ-সভাপতি ভিক্টর মনটাগ্লিয়ানি।

করোনাভাইরাসের কারণে বিশ্বে প্রায় সব রকম ফুটবলই বন্ধ। সেই সংকট কাটিয়ে আবারও যখন মাঠে গড়াবে প্রতিযোগিতা, তখন ঘরোয়া-আন্তর্জাতিক পর্যায়ে ভীষণ এক সূচিতে বিপর্যয়ে পড়বে ফুটবল। নতুন করে সূচি ঠিক করে মাঠে খেলা ফেরাতে আগামী বছর সময় লাগবে বলে জানিয়েছেন এ কানাডিয়ান সহ-সভাপতি।

এমনিতেই মার্চ থেকে জুন পর্যন্ত খেলা স্থগিত করে রেখেছে ফিফা। মন্টাগ্লিয়ানি বলছেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও খেলা শুরু করা বেশ কঠিন হয়ে যাবে। ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ঘরোয়া ফুটবল এক্ষেত্রে প্রাধান্য পাবে। সেপ্টেম্বর মাসের সূচি আগেই ঠাসা। তবে আমার মনে হয় এখন সেইসব চিন্তা করার সময় না।’ করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত মাঠ ভর্তি করে দর্শক-সমর্থক আনা যাবে না বলেও মনে করেন মন্টাগ্লিয়ানি।

করোনার কারণে ২০২০ সালের বেশিরভাগ ফুটবল আয়োজন সম্ভব নয় বলেও জানিয়েছেন কনক্যাকাফের এ সভাপতি, ‘যদি সামগ্রিকভাবে পুরো বিশ্বের কথা চিন্তা করেন, এটা চিন্তার একটা বিষয়। তবে হ্যাঁ, আশার আলো কোথাও না কোথাও থাকেই।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত