আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ পাক ক্রিকেট প্রধান

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ পাক ক্রিকেট প্রধান

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত খেলায় মোটেও বিস্মিত নন শাহরিয়ার খান। পাকিস্তান

ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মনে করেন, ক্রিকেটাঙ্গণে বাংলাদেশ এখন অনেক গুরুত্বপূর্ণ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া ঢাকা টেস্টে পাকিস্তানকে

অনুপ্রেরণা জোগাতে মাঠে আসা শাহরিয়ার সাংবাদিকদের বলেন, “পাকিস্তানের সব ক্রিকেট-সংশ্লিষ্ট

মানুষের মতো আমিও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে দলের হারে হতাশ; কিন্তু

মোটেও বিস্মিত নই; কেননা, গত কয়েক বছর ধরে বাংলাদেশের (পারফরম্যান্সের) সূচক উপরের

দিকে উঠছে।”

বাংলাদেশের ক্রিকেটকে খাটো করে দেখার কোনো কারণ নেই উল্লেখ করে পিসিবি প্রধান আরও

বলেন, “ক্রিকেট এখন বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ দেশ।”

ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর একমাত্র টি-টোয়েন্টিতেও জয়

পায় স্বাগতিকরা। দুই টেস্টের সিরিজে খুলনা টেস্টেও পাকিস্তানের জয়ের আশা গুঁড়িয়ে দেয়

মুশফিকুর রহিমের দল।

বাংলাদেশ সফরে আজহার-আফ্রিদিদের পারফরম্যান্সের সমালোচনার পাশাপাশি কোচ ওয়াকার

ইউনিসেরও মুণ্ডুপাত চলছে। দেশটির একাধিক সাবেক ক্রিকেটার ‘এটাই পাকিস্তান ক্রিকেটের

সবচেয়ে খারাপ অবস্থা’ বলে উল্লেখ করেন। পিসিবি প্রধান অবশ্য সাবেকদের সঙ্গে একমত হতে

পারেননি। তিনি জানিয়েছেন, দেশে ফেরার পরই কোচিং, স্টাফসহ পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে

বসবেন তারা।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পাকিস্তানের খেলোয়াড়দের খেলার প্রসঙ্গে পিসিবি প্রধান ইতিবাচক

মনোভাবই জানান। যদি ক্রিকেটাররা আগ্রহ দেখায়, তাহলে পিসিবিও বাঁধা হয়ে দাঁড়াবে না বলে

আশ্বস্ত করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত