আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

শাহাদাতের স্বপ্ন শেষ - ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকবেন

শাহাদাতের স্বপ্ন শেষ - ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকবেন

দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলটি করেই পড়ে যান শাহাদাত হোসেন। পরে মাঠ ছেড়েছেন স্ট্রেচারে

l প্রথম আলোপ্রথম বলেই পিছলে গিয়েছিল বাঁ পা। টান পড়ে ডান পায়ে। উইকেটের ওপর পড়েও

যান। তবে তখনো বুঝতে পারেননি চোটের ব্যাপকতা। শুশ্রূষা নিয়ে ফিরে গেলেন বোলিং মার্কে। পরের

বলটা লেগের দিকে ফুলটসের মতো করলেন। মোহাম্মদ হাফিজ বাউন্ডারি মেরে দিলেও সেদিকে দৃষ্টি

নেই শাহাদাতের। হাঁটুতে যে প্রচণ্ড ব্যথা! ড্রেসিংরুম থেকে দৌড়ে এলেন ফিজিও। কিন্তু এবার আর

তাঁকে বোলিংয়ে ফেরানো গেল না। শাহাদাত চলে গেলেন ড্রেসিংরুমে।
দুটি বল করেই হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। পরে ফিরেছেন দু-দুটি ব্যথানাশক ইনজেকশন

নিয়ে আর হাঁটুতে টেপ লাগিয়ে। ধরেছেন একটা ক্যাচও। কিন্তু বল আর করা হয়নি। তবে শাহাদাত

মনে মনে আশায় ছিলেন, বল করবেন। ম্যানেজার খালেদ মাহমুদের বারণ সত্ত্বেও তাই পেস বোলিং

কোচ হিথ স্ট্রিককে নিয়ে মধ্যাহ্নবিরতিতে বোলিং করে দেখতে চেয়েছিলেন হাঁটুর কী অবস্থা। প্রথম

চারটা বল ভালোই করলেন। পঞ্চম বলটা করেই আবার পড়ে গেলেন মাটিতে। এবার আর উঠতে

পারলেন না। শাহাদাতের ভাষায়, ‘পা অবশ লাগছিল...দাঁড়াতে পারছিলাম না। কট করে একটা শব্দও

হলো। বুঝতে পারছিলাম, লিগামেন্ট ছিঁড়ে গেছে...আমার সব শেষ। আমি শুধু কাঁদছিলাম।’

শাহাদাতের ঝাপসা দৃষ্টিতে নাকি কেবলই ভেসে উঠছিল—২০০৯ সাল...সেন্ট ভিনসেন্ট...মাশরাফি

বিন মুর্তজা!
স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এমআরআই করাতে শাহাদাতকে নিয়ে যাওয়া হয়

অ্যাপোলো হাসপাতালে। এমআরআই রিপোর্টে দেখা যায়, ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। চোট

পেয়েছেন মিনিসকাসেও। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের বাকিটাতে আর বোলিং-ফিল্ডিং করার

প্রশ্নই ওঠে না। খুব জরুরি পরিস্থিতির সৃষ্টি না হলে ব্যাটিং করতে নামারও কথা নয়। আপাতত

কয়েকটা দিন স্থানীয় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও চোটটা যে ধরনের, অস্ত্রোপচার টেবিলে

তাঁকে উঠতেই হবে। ‘ডাক্তাররা বলেছেন অপারেশন লাগবে। সে জন্য দেশের বাইরেও যেতে হতে

পারে’—কাল সন্ধ্যায় মুঠোফোনে বলছিলেন শাহাদাত। একটি সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার-পুনর্বাসন

মিলিয়ে কমপক্ষে ছয় মাস মাঠে বাইরে থাকতে হবে শাহাদাতকে।
যে টেস্ট এমন দুঃস্বপ্ন হয়ে গেল, সেটি কতভাবেই না বিশেষ কিছু হয়ে উঠতে পারত তাঁর জন্য!

বাবা-মা নিয়মিত মাঠে এসে খেলা দেখলেও চার মাসের কন্যাসন্তান মানহাকে নিয়ে তাঁর স্ত্রী কালই

প্রথম মাঠে এসেছিলেন স্বামীর খেলা দেখতে। অথচ মাঠের শাহাদাতকে দেখাই হলো না তাদের!

শাহাদাত যখন দ্বিতীয়বার চোট পেয়ে মাঠ ছাড়েন, স্ত্রী-কন্যা তখনো স্টেডিয়ামের পথে এবং পথেই

তাঁরা শোনেন দুঃসংবাদটা। দর্শক গ্যালারিতে নয়, পরিবারকে হাসপাতালের পথের সঙ্গী হিসেবেই

পেয়েছেন শাহাদাত।
দ্বিতীয়বার চোট পাওয়ার পরের অনুভূতির কথা বর্ণনা করতে গিয়ে বাষ্পরুদ্ধ হয়ে আসছিল তাঁর

কণ্ঠ, ‘বিশ্বাস করেন...আমার খালি মাশরাফি ভাইয়ের কথা মনে পড়ছিল। ওই যে ওয়েস্ট ইন্ডিজে

ব্যথা পেয়েছিলেন, আমার সামনেই তো! তাঁর চেহারাটাই বারবার ভেসে উঠছিল চোখের সামনে।

মাশরাফি ভাইও ঠিক এভাবেই পড়ে গিয়েছিলেন।’ ২০০৯ সালে ওই চোটের পর আজ পর্যন্ত টেস্টে

ফেরেননি মাশরাফি। শাহাদাত অবশ্য অতটা দুঃস্বপ্ন দেখছেন না। তবে পাকিস্তানের বিপক্ষে এই

টেস্টে যে আর বল করা হচ্ছে না, সেই আফসোসই তো যাচ্ছে না তাঁর, ‘উইকেটটা দেখে আমি যা

খুশি হয়েছিলাম! এমন উইকেট তো আমরা কেবল ইংল্যান্ডে গেলেই পাই, দেশে পাই না। এই প্রথম

ঘাস দেখলাম দেশের উইকেটে। ভেবেছিলাম ভালো বল করব। এখন তো আর কিছুই হবে না!’
শাহাদাত এরপর আর কথা বাড়ালেন না। হাঁটুর ব্যথায় স্তব্ধ হয়ে আসছিল কণ্ঠ। হয়তো বা স্বপ্নভঙ্গের

বেদনায়ও।
সুত্রঃ প্রঃআঃ

শেয়ার করুন

পাঠকের মতামত