আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

টি-টোয়েন্টি একাদশে বাংলাদেশের সাকিব

টি-টোয়েন্টি একাদশে বাংলাদেশের সাকিব

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে সব খেলায় কার্যত ফুলস্টপ পড়ে গেছে। লকডাউনে অলস সময় কাটাচ্ছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।

অবশ্য ক্রিকেটেই যাদের উঠা-বসা তাঁরা ক্রিকেট ছাড়া থাকেন পারেন না! ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার কথাই ধরুণ, খেলা ছাড়ার পর ধারাভাষ্য দিচ্ছেন।  ধারাভাষ্য, টিভিতে বিভিন্ন অনুষ্ঠান করার পাশাপাশি ইউটিউবে নিজের চ্যানেলও খুলেছেন। ‘আকাশ বানী’ নামের সেই চ্যানেলে প্রায়ই ভিন্ন আমেজের অনুষ্ঠান নিয়ে হাজির হন আকাশ চোপড়া। এবার তেমনই একটি পর্ব সাজিয়েছেন তিনি।

নিজের পছন্দের টি-টোয়েন্টি একাদশ সাজিয়েছেন। কিন্তু তাঁর এক ভক্ত এক শর্ত জুড়ে দিয়েছিলেন। শর্তটি ছিল, এক দেশ থেকে একজন করে খেলোয়াড় বাছাই করতে হবে। ভক্তের শর্ত অনুযায়ী দলও সাজিয়েছেন আকাশ চোপড়া। বাংলাদেশ থেকে তিনি বেছে নিয়েছেন সাকিব আল হাসানকে। তবে সবাইকে অবাক করে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেই বাদ দিয়েছেন। কোন খেলোয়াড়কে কেন দলে নিয়েছেন সেসব নিয়ে আলোচনা করেননি।

তবে ছয় নম্বরে সাকিবকে নেওয়ার পর বলেছেন,‘আপনি সব সময়ই চাইবেন আপনার পাঁচ-ছয় জন বোলার থাকুক টি-টোয়েন্টিতে। পাশাপাশি সাত নম্বর পর্যন্ত যেন ব্যাটসম্যান থাকে। সেই হিসেবে পাঁচে এ বি ডি ভিলিয়ার্সের পর প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে সাকিবকে নেওয়া। আমার কাছে এখন পর্যন্ত দলটা ভালোই লেগেছে।’

ভারতের প্রাক্তন ওপেনারের পছন্দের টি-টোয়েন্টি দলের অনান্য ক্রিকেটাররা হলেন,  ডেভিড ওয়ার্নার, জস বাটলার, কলিন মুনরো, বাবর আজম, এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, রশিদ খান, স্বন্দীপ লামিচানে, জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। তাঁর দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট মালিঙ্গাকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত