আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পৃথিবীতে সাকিব সপ্তম জনপ্রিয় ক্রিকেটার

পৃথিবীতে সাকিব সপ্তম জনপ্রিয় ক্রিকেটার

মানুষ কত  ভাবেই না বিখ্যাত হতে পারেন। কেউ ছবি আঁকিয়ে, কেউ খেলে, কেউ রাজনীতি করে,

কেউ লিখে, আরও কত কি। এরা যেমন নিজেদের বিখ্যাত করেছেন, আবার সাথে সাথে নিজের

নিজের দেশকেও মাথা উঁচু করতে সাহায্য করেছেন। যেমন ধরুন ম্যারাডোনা, মোহাম্মদ আলী,

মেন্ডেলা, মার্কেজ, পিকাসো, মহাত্ম গান্ধী ইত্যাদি ইত্যাদি। এরা সবাই বিখ্যাত মানুষ, আর তাদের

দেশগুলোও এই মানুষদের জন্য মহিমান্বিত। দেশের নাম বললেই সেই দেশের বিখ্যাত মানুষের

মুখ-নাম মনে পড়ে যায়।

বাংলাদেশের ক্ষেত্রে বিশ্ব দরবারে দেশের নাম তুলে ধরেছেন সাকিব আল হাসান। এই প্রযুক্তির যুগে

ফেসবুকের ভক্ত সংখ্যা দিয়ে এখন খুব সহজেই বিচার করা যায় একজন ক্রীড়াবিদের জনপ্রিয়তা।

ফেসবুকে পৃথিবীর অনেক বাঘা বাঘা খেলোয়াড়ের সঙ্গে এখন ভক্ত সংখ্যায় টক্কর দিচ্ছেন বাংলাদেশের

ক্রিকেটার সাকিব। ভক্ত সংখ্যার দিক দিয়ে পৃথিবীর শীর্ষ একজন ক্রীড়াবিদের তালিকায় আছেন

তিনি। এখানে ৯৫তম স্থানে থাকলেও ভক্ত সংখ্যার দিক দিয়ে পৃথিবীর শীর্ষ দশজনের মধ্যে সাকিবের

অবস্থান সাত-এ।

১০ কোটি ২০ লাখ অনুসারী নিয় তালিকার প্রথমে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তালিকার দ্বিতীয়

স্থানে আছেন লিওনেল মেসি ৭ কোটি ৬০ লাখ অনুসারী নিয়ে। নেইমারের অবস্থান তৃতীয়, তার

অনুসারী সংখ্যা ৫ কোটি ১০ লাখ।

ক্রিকেটারদের মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এই তালিকায় তার

অবস্থান ১৩তম। ক্রিকেটারদের তালিকায় সাকিবের আগে আছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি,

মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং আর রোহিত শর্মা। এরা কিন্তু সবাই ভারতীয়।

জনসংখ্যা আধিক্যের দেশ ভারতের ক্রিকেটারদের বাইরে ফেসবুকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয়

খেলোয়াড় আমাদের সাকিবই। তার ভক্ত সংখ্যা ৫৭ লাখ ৬০ হাজার। তবে ক্রিকেটারদের তালিকার

শীর্ষ দশে সাকিবের পেছনেই আছেন মুশফিকুর রহিম। তার অনুসারীর সংখ্যা ৪২ লাখ। সকল

ক্রীড়াবিদদের মধ্যে মুশফিকের অবস্থান ১৩১ নম্বরে।

সাকিবের ভক্তদের মধ্যে ৭৩ শতাংশ বাংলাদেশি, ২৭ শতাংশ অন্যান্য দেশের। ভারতে সাকিবের ভক্ত

সংখ্যা ৭ লাখ। পাকিস্তানেও সাকিবের দেড় লাখ ভক্ত আছে। সংযুক্ত আরব আমিরাত আর সৌদি

আরবেও সাকিবের এক লাখ করে ভক্ত। বিশ্বের ৪৫টি দেশে সাকিবের ভক্ত সংখ্যা হাজারের ওপর।

এক পরিসংখ্যান থেকে জানা যায় সাকিবের ফেসবুক পেজে অনুসারী সংখ্যা প্রতিদিন বাড়ে আট

হাজার করে। সপ্তাহে এই বৃদ্ধির হার ৬০ হাজার। মাসে সাকিবের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পায় ৩ লাখ।

শেয়ার করুন

পাঠকের মতামত