আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

করোনা আক্রান্ত শহীদ আফ্রিদী

করোনা আক্রান্ত শহীদ আফ্রিদী

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদীর করোনা পজেটিভ ধরা পড়েছে। টুইটারে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন খোদ আফ্রিদী নিজেই।

তিনি লিখেন, ‘গত বৃহস্পতিবার থেকে আমি শারীরিকভাবে অসুস্থ অনুভব করছিলাম। আমার শরীরে মারাত্মকভাবে ব্যাথা হচ্ছিল। এরপরে আমি করোনা টেস্ট করাই। দুর্ভাগ্যজনকভাবে আমার করোনা পজেটিভ ধরা পড়ে। ইনশাল্লাহ, দ্রুত সুস্থতা পেতে দোয়া প্রয়োজন।’

শহীদ আফ্রিদী পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হলেন আফ্রিদী। এই কিংবদন্তি ক্রিকেটারের আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ জাফর সরফরাজ এবং রিয়াজ শেখ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও সম্প্রতি তৌফিক উমর করোনায় আক্রান্ত হয়ে ১৪ দিনের আইসোলেশন শেষে আবার সুস্থ হয়ে উঠেন।

পাকিস্তানের হয়ে মোট ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আফ্রিদী ব্যাট হাতে ১১ হাজার রান করার পাশাপাশি ৫৪১টি উইকেট সংগ্রহ করেছেন। ১৯৯৬ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করে প্রথম আলোড়ন তোলেন আফ্রিদী। এছাড়াও পাকিস্তানের অসংখ্য জয়ের নায়ক আফ্রিদী করেছেন দলের অধিনায়ক্তও।

২০১১ ওয়ানডে বিশ্বকাপে তাঁর নেতৃত্বে সেমিফাইনাল খেলেছে পাকিস্তান। সেবার বল হাতে ২১ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়াও ২০০৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জেতাতে অলরাউন্ডিং পারফরম্যান্সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ক্রিকেটার। সেবার ম্যান অব দ্য টুর্নামেন্টের পরস্কারও জিতেছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত