আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

প্রেমের জন্য দিওয়ানা কোহলির

প্রেমের জন্য দিওয়ানা কোহলির

প্রেমের জন্য মানুষ কত কিছু্ই না করে। ব্রিটিশ রাজসিংহাসন ছেড়ে দিয়েছিলেন রাজা অষ্টম এডওয়ার্ড। তাজমহল গড়ে দিয়েছিলেন সম্রাট শাহজাহান। আর ‘সামান্য’ নিয়মকে বুড়ো আঙুল দেখাতে পারবেন না বিরাট কোহলি?
সামান্য বলা হলো বটে, তবে নিয়মটা অনেক কঠিন। খেলা চলার সময় ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কোনো খেলোয়াড় অনুমোদিত ব্যক্তিদের ছাড়া আর কারও সঙ্গে দেখা করতে পারবেন না। আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের এই নিয়মটি ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলেও বহাল রেখেছে। এমনিতে স্পট ফিক্সিং কেলেঙ্কারির দাগ এখনো আইপিএলের ওপর থেকে মোছেনি। তাই এত কড়াকড়ি।
এমন নয় নিয়মটা কোহলি জানতেন না। কিন্তু নিয়মের সেই বাধার দেয়াল টপকে গেলেন। দেয়ালের ওপাশেই যে ছিলেন তাঁর প্রিয়তমা! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ম্যাচের মাঝখানেই চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিআইপি বক্সে গিয়ে দেখা করে আসলেন আনুশকা শর্মার সঙ্গে। এই কপোত-কপোতির ক্ষণিকের অভিসারের দৃশ্যটা টিভি ক্যামেরার সৌজন্যে মাঠের বড় পর্দাতেও দেখা গেছে। দর্শকেরা অবশ্য হর্ষধ্বনিতে স্বাগতই জানিয়েছে।
তবে বিসিসিআই কোহলির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। তখন অবশ্য ম্যাচ থেমে ছিল। প্রথমে ব্যাট করে দিল্লি ডেয়ারডেভিলস ১৮৭ রান তুলেছিল। এর পর ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন কোহলি। ২ রান তোলার পরই নামে বৃষ্টি। থেমে যায় খেলা। খেলোয়াড়েরা সাজঘরে ফিরে যান। তখনই কোহলি চলে আসেন আনুশকার কাছে।
খেলা স্থগিত থাকলেও নিয়ম অনুযায়ী কোহলি কারও সঙ্গে দেখা করতে পারেন না। কারণ ম্যাচ তো আর বাতিল ঘোষণা করা হয়নি। এখন দেখা যাক বিসিসিআই এই ভালোবাসার আবেগকে বেশি মূল্য দেয়, নাকি নিয়মকে।


শেয়ার করুন

পাঠকের মতামত