আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পূর্ণশক্তির দলই ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা

পূর্ণশক্তির দলই ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা

কোহলি-ধোনিও আসছে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন ভারতীয় নির্বাচকেরা। বাংলাদেশ সফরের জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছেন তারা। বিরাট কোহলির কাঁধে থাকছে টেস্ট দলের নেতৃত্ব, ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনিই। বাংলাদেশ সফরের জন্য কোহলি-ধোনিসহ অন্যান্য সিনিয়র ক্রিকেটাররা বিশ্রাম চাইলেও তা ধোপে টেকেনি সন্দ্বীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কাছে। এমনকি বাংলাদেশ সফরে কোহলি কেবল টেস্ট খেলবেন—এমন কানাঘুষা থাকলেও তাঁকে রাখা হয়েছে দুই ফরম্যাটের দলেই।
বাংলাদেশ সফরের ভারতীয় দলে ‘নতুন মুখ’ বলতে তেমন কেউই নেই। টেস্ট দলে সুযোগ পাওয়া সবচেয়ে ‘নবীন’ দুই খেলোয়াড় লোকেশ রাহুল কিংবা কর্ন শর্মারও টেস্ট অভিষেক হয়ে গেছে ইতিমধ্যেই। ওয়ানডে দলে অক্ষর প্যাটেল কিংবা ধাওয়াল কুলকার্নির মতো ক্রিকেটাররাও খেলে ফেলেছেন একাধিক ওয়ানডে।
বাংলাদেশ সফরেই দলে ফিরছেন দীর্ঘ দিন ভারতীয় দলে ব্রাত্য হরভজন সিং। তাঁকে অবশ্য কেবল টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। হাঁটুর চোটের কারণে দলে জায়গা হয়নি বিশ্বকাপে দারুণ খেলা মোহাম্মদ শামির। টেস্ট থেকে ধোনির অবসরে নিয়মিত উইকেটরক্ষক হিসেবে কপাল খুলে গেছে বাংলার ঋদ্ধিমান সাহার।
টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হরভজন সিং, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, লোকেশ রাহুল, কর্ন শর্মা, ভূবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, বরুন অ্যারন, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব।
ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, আমবাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।


শেয়ার করুন

পাঠকের মতামত