আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মেসিকে কিনতে পিএসজির কাছে নেইমারের অনুরোধ!

মেসিকে কিনতে পিএসজির কাছে নেইমারের অনুরোধ!

সবকিছু ঠিক থাকলে হয়তো দ্রুতই বার্সেলোনার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। এ সুযোগে তাকে ভেড়াতে মাঠে নেমেছে বেশ কয়েকটি ক্লাব। তবে বৃহস্পতিবার টুইটে জানান বিইন স্পোর্টসের ক্রীড়া সংবাদকর্মী ত্রানকেদি পালমেরি জানিয়েছেন, পিএসজির কাছে মেসিকে কেনার অনুরোধ করেছেন নেইমার। তবে ফরাসি ক্লাবটি বার্সাকে এখনো প্রস্তাব দেয়নি।

মেসির সঙ্গে এক টানা চার বছর বার্সেলোনায় খেলেছেন নেইমার। স্বাভাবিকভাবেই তাদের বন্ধুত্বটা বেশ গাঢ়। সে সম্পর্কের জেরেই নেইমার তার ক্লাবকে মেসিকে ভেড়ানোর অনুরোধ করেছেন বলে জানান স্কাই স্পোর্টসের প্রধান প্রতিবেদক ব্রায়ান সোয়ানসন। তার টুইট, ‘তাকে (মেসি) সই করানোর জন্য পিএসজিকে অনুরোধ করেছেন নেইমার। এ সপ্তাহে দুজনের মধ্যে কথা হয়েছে। তবে পিএসজি এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।’

এদিকে ত্রানকেদি পালমেরি মেসির প্রতি পিএসজির আগ্রহ নিয়ে দুটি টুইটের প্রথমটিতে লিখেছেন, ‘পিএসজি মেসিকে জানিয়েছে তারা তার জন্য প্রস্তাব রাখবে।’ আরেক টুইটে বলেন, ‘মেসির ঘনিষ্ঠজনদের সঙ্গে পিএসজি যোগাযোগ করে জানিয়েছে তারাও প্রস্তাব দেবে।’ এদিকে ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কাল মেসি-নেইমারের মধ্যে ফোনে কথা হয়েছে। শুধু নেইমার নয় পিএসজি মিডফিল্ডার আঙ্গেল ডি মারিয়াও নাকি মেসির সঙ্গে কথা বলেছেন। তবে পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো মেসির সঙ্গে বার্সার চুক্তির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’।

বার্সেলোনার সঙ্গে মেসির সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালের শেষ দিকে। তার রিলিজ ক্লজ মূল্য ৭০ কোটি ইউরো। এ দামে তাকে কেনার ভাবনা পিএসজির নেই বলেই মনে করছে সংবাদমাধ্যমগুলো। তবে ফ্রি তে কিংবা এর চেয়েও কম দামে মেসির বার্সা ছাড়ার পথ খুললে পিএসজি চ্যালেঞ্জটা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত