আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পোলিশ তরুণীর লাল দুর্গ জয়

পোলিশ তরুণীর লাল দুর্গ জয়

এত অল্প বয়সে এমন দাপট টেনিস যে খুব কমই দেখেছে- অন্তত এই যুগে সেটা বিরল। তবে শনিবার রোঁলা গারোতে সে কাজটাই করে দেখালেন পোলিশ তরুণী ইগা সোয়েটেক। মাত্র ১৯ বছর বয়সে প্রতিপক্ষ সোফিয়া কেনিনকে ৬-৪, ৬-১ সেটে উড়িয়ে টেনিসের লাল দুর্গ জয় করলেন তিনি।

এটাই যে তার প্রথম গ্র্যান্ডস্লাম। ছোট্ট ক্যারিয়ারে এতদিন সোয়েটেক ছিলেন লাইমলাইটের বাইরে। গত বছর বড় কোনো আসরে নাম লেখান তিনি। তাও আবার যাত্রাতেই ঝরেপড়া। তাতেও ভাঙেনি তার আশা। এক বছরের ব্যবধানে বদলে যান অনেকখানি। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া সেই সোয়েটেক এবার অস্ট্রেলিয়ান ওপেনে নেমেই দেখান চমক। দাপট দেখিয়ে চতুর্থ রাউন্ডে উঠে যান। এরপর ইউএস ওপেনে তৃতীয় রাউন্ড থেকে ফিরতে হয় তাকে। টানা দু'বার হতাশ হওয়ার পর অবশেষে এলো বড় সফলতা। ফ্রেঞ্চ ওপেনে সবাইকে হতাশ করে তুলে নিলেন স্বপ্নের মুকুট। গড়লেন একাধিক রেকর্ডও।

তিনিই প্রথম পোলিশ নারী যে কিনা টেনিসের গ্র্যান্ডস্লাম জিতলেন। শুধু তাই নয়, নারী এককে ১৯৯৭ সালের পর সোয়েটেকই প্রথম কোনো টিনএজার চ্যাম্পিয়ন। আজ থেকে ২৩ বছর আগে সুইজারল্যান্ডের মাটিতে মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে ১৯ বছর বয়সী ইভা ম্যাজোলি টিনএজার হিসেবে শিরোপা উৎসব করেছিলেন। দারুণ এই জয়ে রোমাঞ্চিত সোয়েটেক, 'আমি খুবই খুশি। আমার পরিবারও আজ কাছ থেকে আমার খেলা উপভোগ করল। বছর দুয়েক আগে এখনটায় জুনিয়র গ্র্যান্ডস্লাম জিতেছি। এখন জিতলাম স্বপ্নের ট্রফিটা।'


এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত