আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

আবার করোনা পজিটিভ রোনালদো

আবার করোনা পজিটিভ রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ দেখতে অধীর অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ। জুভেন্টাস ও বার্সেলোনার মধ্যকার আগামী বুধবারের চ্যাম্পিয়নস লিগ গ্রুপ ম্যাচে খেলা হচ্ছে না রোনালদোর। করোনাভাইরাসের দ্বিতীয় পরীক্ষাতেও পজিটিভ এসেছে তার।

উয়েফা প্রোটোকল অনুযায়ী, কোনও ম্যাচ খেলতে হলে করোনা আক্রান্ত খেলোয়াড়কে এক সপ্তাহ আগে পরীক্ষা করাতে হবে এবং ফল আসতে হবে নেগেটিভ। কিন্তু এই বাধা পেরোতে পারলেন না জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড।

আন্তর্জাতিক বিরতিতে থাকার সময় গত ১৩ অক্টোবর রোনালদোর করোনা ধরা পড়ে। সুইডেনের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ান পর্তুগাল অধিনায়ক। দুই দিন পর তুরিনে ফিরে কোয়ারেন্টাইনে থাকায় খেলতে পারেননি জুভেন্টাসের দুটি ম্যাচ, সিরি ‘আ’য় ক্রোতোনে ও চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে।

সর্বশেষ পরীক্ষার ফল পাওয়ার পর নিশ্চিত হলো, মেসির বিপক্ষেও নামতে পারবেন না রোনালদো। এজন্য তাকে অপেক্ষা করতে হবে ‘জি’ গ্রুপে বার্সেলোনার বিপক্ষে জুভেন্টাসের ষষ্ঠ ম্যাচ পর্যন্ত। আগামী রোববার জেনোয়ার বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচ থেকেও বাদ পড়লেন রোনালদো।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এর আগে কখনও মুখোমুখি হননি রোনালদো ও মেসি। তবে তিনবার ভিন্ন তিনটি আসরের নকআউট পর্বে দেখা হয়েছিল দুজনের। ২০০৮ সালের সেমিফাইনালে রোনালদো ও ম্যানইউ হারায় মেসির বার্সাকে। পরের বছর ফাইনালে দেখা হয় দুজনের। তখন রোনালদো ছিলেন ম্যানইউয়ে, প্রতিশোধ নিয়ে শিরোপা জেতে কাতালানরা। পরে ২০১১ সালের সেমিফাইনালে রোনালদোর রিয়ালের মুখোমুখি হন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

শেয়ার করুন

পাঠকের মতামত