আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

স্বস্তির বৃষ্টির দিনেও অস্বস্তিতে বাংলাদেশ

স্বস্তির বৃষ্টির দিনেও অস্বস্তিতে বাংলাদেশ

বাংলাদেশ বনাম ভারত টেস্ট ম্যাচ

কাঠফাটা প্রখর রৌদ্র আর রুক্ষ গরম বাতাসে সবাই অস্থির। জ্যৈষ্ঠের রোদের প্রখর তাপকে প্রশমিত

করে যখন বৃষ্টিপাত হয়, তখন স্বস্তির পরশ ফিরে পায় সকলে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষের

নাভিশ্বাস উঠেছিল। আকাশে মাঝে মাঝে মেঘ উঁকি মারলেও তাতে বৃষ্টি ঝরেনি। কিন্তু সেই স্বস্তির

বৃষ্টি পড়ল বুধবার সকালে।
 
রাজধানী ঢাকার মতো বৃষ্টি নেমেছিল নারায়াণগঞ্জের ফতুল্লায়ও। স্বস্তি ফিরে এসেছিল এখানেও। কিন্তু

ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টের প্রথম দিনেই অস্বস্তিতে বাংলাদেশ! প্রায় পৌনে চার ঘণ্টার বৃষ্টিও

টাইগারদের মনকে প্রশমিত করতে পারেনি। ফতুল্লায় টস জিতে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত দিনে

ভারতের খাতায় জমা পড়েছে ২৩৯ রান। উইকেট হারায়নি একটিও। এই রান সফরকারীরা করেছে

মাত্র ৫৬ ওভারে। ৪.২৬ গড়ে রান তুলেছে ভারতীয় ব্যাটসম্যানরা। বাঁহাতি ওপেনার শেখর ধাওয়ান

একাই করেছে ১৫০ রান। আর মুরালি বিজয়ের ব্যাট থেকে এসেছে ৮৯ রান।
 
বোলিংয়ে বাংলাদেশ কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। চার স্পিনার আর এক পেসার নিয়ে

বোলিং আক্রমণ সাজান মুশফিক। কিন্তু যে কারণে চার স্পিনার নিয়ে দল সাজানো, তার

ছিটেফোঁটাও সুবিধা পায়নি বাংলাদেশ। উইকেট থেকে স্পিনাররা কোনো টার্নই পায়নি। আর মাত্র ২

ম্যাচ খেলা পেসার শহীদ ছিলেন নিষ্প্রভ ও খরুচে। ১২ ওভারে ২টি মেডেনে রান দিয়েছেন ৫২। খুব

সহজেই ভারতের দুই ওপেনার ৯টি বাউন্ডারি মেরেছেন শহীদের বলে। এক পেসার নিয়ে এ নিয়ে

দ্বিতীয়বার খেলল বাংলাদেশ।

 
২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র এক পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। সেবারও

স্কোয়াডে থেকে খেলা হয়নি রুবেল হোসেনের। এবারও হলো না!
 
অন্যদিকে চার স্পিনারকে নিয়ে ছেলেখেলায় মেতেছিলেন শেখর ধাওয়ান ও মুরালি বিজয়। সহজেই

এগিয়ে এসে খেলতে পারছিলেন তারা। বসে সুইপ করছিলেন। আর গ্যাপ খুঁজে বাউন্ডারিও

মারছিলেন। চার স্পিনারের বলে এই দুই ওপেনার বাউন্ডারি মেরেছেন ১৯টি। হাওয়ায় ভাসিয়ে বল

বাউন্ডারি পার করেছেন একটি।
 
তবে ভাগ্যদেবী সঙ্গে থাকলে হয়তো একটি উইকেট পেতে পারত বাংলাদেশ। শেখর ধাওয়ান ৭৩

রানে জীবন পান শুভাগত হোমের হাতে! তাইজুলের বলে পেছনে গিয়ে ড্রাইভ করতে গিয়ে শর্ট

মিডউইকেটে ক্যাচ দেন বাঁহাতি ধাওয়ান। কিন্তু ডানদিকে ঝাঁপিয়ে পড়েও বল তালুবন্দি করতে

পারেননি শুভাগত।
 
নিজের স্বাভাবিক খেলা খেলে সেঞ্চুরির পথে এগোচ্ছেন বিজয়। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেতে দ্বিতীয়

দিন ১১ রান করতে হবে ডানহাতি এই ব্যাটসম্যানকে। তবে বেশ দাপট দেখিয়ে ওয়ানডে স্ট্যাইলে

সেঞ্চুরি তুলে নিয়েছেন ধাওয়ান। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেতে কোনো বেগ পেতে হয়নি তার।

দিনের শেষ বলে এক রান নিয়ে ১৫০ রান তুলে নেন বাঁহাতি এই ওপেনার।
 
বুধবার প্রথম দিন বৃষ্টির কারণে ৩৪ ওভারের খেলা হয়নি
। এ কারণে বৃহস্পতিবার সকাল ১০টার

পরিবর্তে সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত