আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান

আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে পাক্কা এক বছর। তবে ব্যক্তিগতভাবে তার জন্য শাপেবর হয়ে এসেছিল করোনাভাইরাসের লকডাউন। যে কারণে এক বছরে খেলতে পারেননি মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ। তাই র‍্যাংকিংয়েও খুব একটা ক্ষতি হয়নি সাকিব আল হাসানের।

গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর প্রথম র‍্যাংকিং আপডেটেই নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

আজ (বুধবার) দুপুরে সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে শীর্ষ তিন স্থানে কোনো পরিবর্তন আসেনি। নিষেধাজ্ঞার আগে শীর্ষে ছিলেন সাকিব, এখনও তাই আছেন। তবে রেটিং খানিক কমে হয়েছে ৩৭৩, তবু দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নাবীর চেয়ে ৭২ রেটিং এগিয়ে রয়েছেন তিনি।

তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। এছাড়া র‍্যাংকিংয়ে নিজেদের মধ্যে জায়গা অদল-বদল করেছেন বেন স্টোকস (৪) ও ইমাদ ওয়াসিম (৫)। পরের চারটি অবস্থান আবার রয়েছে অপরিবর্তিত। এক ধাপ এগিয়ে সেরা চারে ঢুকেছেন জিম্বাবুয়ে শন উইলিয়ামস।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিং (৪ নভেম্বর ২০২০ আপডেট)

১/ সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৩৭৩ রেটিং
২/ মোহাম্মদ নাবী (আফগানিস্তান) - ৩০১ রেটিং
৩/ ক্রিস ওকস (ইংল্যান্ড) - ২৮১ রেটিং
৪/ বেন স্টোকস (ইংল্যান্ড) - ২৭৬ রেটিং
৫/ ইমাদ ওয়াসিম (পাকিস্তান) - ২৭১ রেটিং
৬/ কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড) - ২৬৫ রেটিং
৭/ রশিদ খান (আফগানিস্তান) - ২৫৩ রেটিং
৮/ মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) - ২৫১ রেটিং
৯/ রবীন্দ্র জাদেজা (ভারত) - ২৪৬ রেটিং
১০/ শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) - ২৩৮ রেটিং

শেয়ার করুন

পাঠকের মতামত