আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

স্বাস্থ্যবিধি ভঙ্গ সাকিবের, দায়িত্ব নিচ্ছে না বিসিবি

স্বাস্থ্যবিধি ভঙ্গ সাকিবের, দায়িত্ব নিচ্ছে না বিসিবি

বৃহস্পতিবার রাতে দেশে ফিরেই পরদিন দুপুরে গুলশানে, সুপারসপ উদ্বোধন অনুষ্ঠানে হাজির হন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে না পেতেই তারকা এ ক্রিকেটার ভাঙেন স্বাস্থ্যবিধি। এজন্য সমালোচিতও হয়েছেন তিনি। অনেকের এর দায় দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোয়ারেন্টাইন বিষয়ক বিধি ভঙ্গ করলেও দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাকিবের কোনো দায়িত্ব নিচ্ছে না। বিসিবির ভাষ্য, জৈব সুরক্ষা বলয়ে ঢোকার পরই বিসিবির অধীনে থাকবেন সাকিব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোয়ারেন্টাইন বিষয়ক বিধিতে স্পষ্ট বলা আছে, বিদেশ থেকে দেশে ফিরে আসা কোন বাংলাদেশির সঙ্গে যদি করোনা নেগেটিভের মেডিক্যাল সার্টিফিকেট না থাকে, তবে তাকে অবশ্যই ১৪ দিন ঢাকার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যদি তার সঙ্গে নেগেটিভের সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে ১৪ দিন নিজ বাড়িতে কিংবা স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই বিধি সবার জন্যই প্রযোজ্য বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা অধিদপ্তরের এক কর্মকর্তা, ‘কোনো বিদেশফেরত যাত্রী যদি করোনা নেগেটিভের মেডিক্যাল সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসেন তাহলে তাকে নিজ বাসায় অথবা নিজের তত্ত্বাবধানে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।’

যুক্তরাষ্ট্র থেকে সাকিব করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলেও তার জন্য হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল। তবে, সেসবের তোয়াক্কা না করে শুক্রবার তিনি যোগ দেন এক সুপারশপের উদ্বোধনে। অনুষ্ঠানে আগত অসংখ্য উৎসুক জনতার অনেকেরই ছিল না মাস্ক। একপর্যায়ে আয়োজকদের অনুরোধে সাকিবকেও মাস্ক খোলা অবস্থায় দেখা যায়।

দেশের ফেরার পর সাকিবের জন্য সব ব্যবস্থায় করে রেখেছিল বিসিবি। কিন্তু এ ক্রিকেটার যে পরদিনই জনবহুল এক অনুষ্ঠানে যোগ দেবেন, তা বিসিবির কল্পনারও বাইরে ছিল। এ ব্যাপারে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘সাকিবকে অবশ্যই প্রক্রিয়ার ভেতরে থাকতে হতো। এ মুহূর্তে কিছু বলার নেই। জৈব সুরক্ষা বলয়ে ঢোকার পর আমাদের দায়িত্বে সে। এখন সে আমাদের অধীনে নেই।’

গত বৃহস্পতিবার সাকিব ফিরলেও আজ করোনা পরীক্ষায় বসার কথা। পরীক্ষায় নেগেটিভ হলে সোমবার হবে তার ফিটনেস পরীক্ষা। এরপর ধাপে ধাপে ক্রিকেট মাঠে ফিরবেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত